ঢাকা ০২:০৯ পূর্বাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

শেখ হাসিনা ফিরবে ফাঁসির রায় কার্যকরের জন্যই: নাহিদ

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৮:১৬:৪২ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬
  • / 55

এনসিপির আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরলে তা হবে মৃত্যুদণ্ডের রায় কার্যকরের জন্য। তিনি এ বিষয়ে সরকারের প্রতি দ্রুত কূটনৈতিক ও আইনি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে মানবতাবিরোধী অপরাধ মামলার মৃত্যুদণ্ডের রায় কার্যকরের দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।

শুক্রবার রাজধানীর কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আন্তর্জাতিক ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্প (এমএসএমই) দিবস-২০২৬ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন। অনুষ্ঠানের আয়োজন করে ন্যাশনাল এসএমই অ্যাসোসিয়েশন।

নাহিদ ইসলাম বলেন, সম্প্রতি প্রকাশিত এক সাক্ষাৎকারে শেখ হাসিনার দেশে ফেরার পরিকল্পনার কথা উঠে এসেছে। তবে তিনি দাবি করেন, শেখ হাসিনা দেশে ফিরলে তা হবে কেবল আদালতের রায় কার্যকরের জন্য।

তিনি বলেন, শেখ হাসিনাকে কীভাবে দেশে আনা হবে, আত্মসমর্পণ করবেন কি না এবং কখন ফিরিয়ে আনা হবে—এসব সিদ্ধান্ত সরকারের। এ বিষয়ে দিল্লির সঙ্গে কূটনৈতিক ও আইনি প্রক্রিয়ায় সরকারকে উদ্যোগ নিতে হবে।

বিরোধীদলীয় চিফ হুইপের ভাষ্য, মৃত্যুদণ্ডের রায় কার্যকর হলে দেশের রাজনৈতিক স্থিতিশীলতা প্রতিষ্ঠায় তা ভূমিকা রাখবে। অন্য কোনো পরিকল্পনা দেশের জন্য ইতিবাচক হবে না বলেও মন্তব্য করেন তিনি।

তিনি আরও বলেন, জুলাই গণ-অভ্যুত্থানে অংশ নেওয়া শক্তিগুলো দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও অর্থনীতি রক্ষায় যেকোনো পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত রয়েছে।

অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে নাহিদ ইসলাম বলেন, শেখ হাসিনা বা আওয়ামী লীগকে ঘিরে রাজনৈতিক পরিস্থিতি অস্থিতিশীল করার কোনো চেষ্টা হলে এবং সরকার তা প্রশ্রয় দিলে সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়বে সরকারই।

আওয়ামী লীগের দলগত বিচারের উদ্যোগকে সমর্থন জানিয়ে তিনি বলেন, দলটিকে বিচারের আওতায় আনা সঠিক পথ। একই সঙ্গে শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় কার্যকর করার ওপরও জোর দেন তিনি।

এ সময় শেখ হাসিনা দিল্লিতে অবস্থান করছেন উল্লেখ করে নাহিদ ইসলাম বলেন, তাঁর দেশে ফেরা ও বিচার কার্যকরের বিষয়টি মূলত ঢাকা-দিল্লির কূটনৈতিক ও রাজনৈতিক বোঝাপড়ার ওপর নির্ভর করবে।

মানবতাবিরোধী অপরাধের এক মামলায় জাসদ সভাপতি হাসানুল হক ইনুর ১০ বছরের কারাদণ্ডের রায় নিয়েও অসন্তোষ প্রকাশ করেন নাহিদ ইসলাম। তাঁর দাবি, এ রায়ে ট্রাইব্যুনাল ও বিচারব্যবস্থা প্রশ্নের মুখে পড়েছে এবং এ বিষয়ে সরকারেরও কোনো প্রতিক্রিয়া দেখা যায়নি।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

শেখ হাসিনা ফিরবে ফাঁসির রায় কার্যকরের জন্যই: নাহিদ

সর্বশেষ আপডেট ০৮:১৬:৪২ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬