ঢাকা ০২:০৯ পূর্বাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

বন্যার্তদের পাশে দাঁড়াতে বিএনপিকে প্রধানমন্ত্রীর নির্দেশ

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৫:৩১:৫১ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬
  • / 29

চলমান বন্যা ও দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে প্রশাসনের পাশাপাশি বিএনপির নেতা-কর্মীদেরও সক্রিয়ভাবে দাঁড়ানোর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে বন্যাদুর্গতদের জন্য প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে অর্থ ও খাদ্য সহায়তা দেওয়ার তথ্যও জানানো হয়েছে।

প্রধানমন্ত্রী তারেক রহমান প্রশাসনকে বন্যা ও দুর্যোগ মোকাবিলায় সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে জনগণের পাশে থাকার নির্দেশ দিয়েছেন। পাশাপাশি দলীয়ভাবে ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তায় বিএনপির নেতা-কর্মীদেরও মাঠে থাকার নির্দেশনা দিয়েছেন তিনি।

শুক্রবার রাজধানীর মিরপুরে সরকারি বাঙলা কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন এ তথ্য জানান।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্রের বরাতে তিনি বলেন, বন্যাদুর্গত মানুষের জন্য প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে ইতোমধ্যে ২ কোটি ১৫ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। পাশাপাশি ক্ষতিগ্রস্ত এলাকায় আড়াই হাজার মেট্রিক টন চাল বিতরণ করা হয়েছে।

মাহদী আমিন বলেন, জনগণের প্রত্যাশা পূরণে বর্তমান সরকার সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে কাজ করছে এবং দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করতে সব ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

বন্যার্তদের পাশে দাঁড়াতে বিএনপিকে প্রধানমন্ত্রীর নির্দেশ

সর্বশেষ আপডেট ০৫:৩১:৫১ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬