ঢাকা ১১:৪৬ অপরাহ্ন, বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

শিক্ষক নিয়োগে দুর্নীতির মামলায় মেননকে গ্রেপ্তার আদেশ

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০২:০২:৪০ অপরাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২৬
  • / 31

সাবেক মন্ত্রী রাশেদ খান মেননকে ২০২৪ সালের ২২ আগস্ট গ্রেপ্তার করে পুলিশ। ফাইল ছবি

কারাগারে থাকা বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সাবেক মন্ত্রী রাশেদ খান মেনন এবার দুর্নীতি দমন কমিশনের (দুদক) আরেক মামলায়ও আইনি জটিলতায় পড়লেন।

রাজধানীর উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজে শিক্ষক নিয়োগে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে দায়ের করা মামলায় মেননকে গ্রেপ্তার দেখানোর আদেশ দিয়েছেন আদালত।

বুধবার ঢাকার মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. শাহজাহান কবির এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের প্রসিকিউটর দেলোয়ার জাহান রুমী

আদালত সূত্র জানায়, মামলার তদন্ত কর্মকর্তা ও দুদকের সহকারী পরিচালক মো. ফেরদৌস রহমান গত ৩০ জুন মেননকে এ মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। আদালত সেদিন শুনানির জন্য ৮ জুলাই তারিখ নির্ধারণ করেন। বুধবার শুনানি শেষে আবেদন মঞ্জুর করা হয়।

দুদকের অভিযোগ, রাজধানীর উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে প্রভাব খাটানো হয়েছে। এ ঘটনায় রাশেদ খান মেননসহ মোট ২০ জনকে আসামি করে গত বছরের ২২ ডিসেম্বর মামলা দায়ের করে দুদক।

এর আগে, ২০২৪ সালের ২২ আগস্ট রাশেদ খান মেননকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর থেকে তিনি কারাগারেই রয়েছেন। তাঁর বিরুদ্ধে হত্যা মামলাসহ একাধিক মামলা বিচারাধীন রয়েছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

শিক্ষক নিয়োগে দুর্নীতির মামলায় মেননকে গ্রেপ্তার আদেশ

সর্বশেষ আপডেট ০২:০২:৪০ অপরাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২৬