ঢাকা ১১:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

বিশ্বকাপ উদযাপনে সহিংসতা-শব্দদূষণ ঠেকাতে হাইকোর্টে রিট

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৮:১০:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬
  • / 21

২০২৬ বিশ্বকাপ উপলক্ষে দেশে সহিংসতা, প্রাণহানি ও শব্দদূষণ নিয়ন্ত্রণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তা কেন অবৈধ ঘোষণা করা হবে না—এ মর্মে রুল জারির আবেদন জানিয়ে বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ শফিকুল ইসলাম হাইকোর্টে রিট করেন।

রিটে সর্বসাধারণের জন্য বড় পর্দায় খেলা প্রদর্শন, বিজয় উদযাপনের সময়সূচি, আতশবাজি ও লাউডস্পিকারের ব্যবহার নিয়ন্ত্রণে একটি নীতিমালা প্রণয়নের নির্দেশনা চাওয়া হয়েছে। পাশাপাশি রাত ১১টার পর অবৈধ উচ্চ শব্দ ও আতশবাজি ব্যবহার বন্ধে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়ারও আবেদন করা হয়েছে।

রিটকারী আইনজীবী জানান, বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী বিশ্বকাপ ঘিরে দেশে এখন পর্যন্ত ১১ জনের মৃত্যু হয়েছে। রাতভর উচ্চ শব্দে আতশবাজি ফোটানোর কারণে শিশু, বৃদ্ধ ও সাধারণ মানুষের স্বাভাবিক জীবন ব্যাহত হচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।

রিট আবেদনে সংযুক্ত প্রতিবেদন অনুযায়ী, বিশ্বকাপকে কেন্দ্র করে সংঘর্ষ, ছুরিকাঘাত ও অন্যান্য সহিংস ঘটনায় অন্তত ১১ জনের প্রাণহানি এবং বহু মানুষ আহত হয়েছেন। সর্বশেষ কুমিল্লায় আর্জেন্টিনা সমর্থকদের হামলায় ব্রাজিল সমর্থক মো. শরিফুল ইসলাম নিহত হওয়ার ঘটনাও এতে যুক্ত হয়েছে।

এদিকে, বিশ্বকাপ উপলক্ষে বড় পর্দায় খেলা দেখানোর স্থানগুলোতে গোয়েন্দা পুলিশের নজরদারি থাকবে বলে জানিয়েছেন ডিবির অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম।

সমাজ ও অপরাধ বিশ্লেষকরা বলছেন, খেলাকে বিনোদনের অংশ হিসেবে জয়-পরাজয় স্বাভাবিকভাবে গ্রহণ করার সংস্কৃতির অভাব থেকেই এমন সহিংসতার ঘটনা ঘটছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

বিশ্বকাপ উদযাপনে সহিংসতা-শব্দদূষণ ঠেকাতে হাইকোর্টে রিট

সর্বশেষ আপডেট ০৮:১০:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬