ঢাকা ০৭:০৬ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সাতক্ষীরায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

ইয়ারুল ইসলাম, সাতক্ষীরা
  • সর্বশেষ আপডেট ০৫:২৩:০৩ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
  • / 74

সাতক্ষীরায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

সাতক্ষীরা শহরের বাটকেখালি গ্রামে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে স্থানীয়রা তাদের মরদেহ উদ্ধার করেন।

নিহত দুই শিশু হলো লাবিব হাসান (৯) ও লিমা আক্তার (১০)। লাবিব সাদ্দাম হোসেনের ছেলে এবং লিমা হাবিবুর রহমানের মেয়ে। তারা দুজনই স্কুলশিক্ষার্থী।

স্থানীয়রা জানান, পুকুরের পাড়ে জুতা ও শাপলা পড়ে থাকতে দেখে তাদের সন্দেহ হয়। পরে আশপাশে খোঁজাখুঁজি শুরু করলে পুকুরের পানিতে ভাসমান অবস্থায় লিমার মরদেহ পাওয়া যায়। পরে পুকুরের সিঁড়ির নিচ থেকে লাবিবের মরদেহ উদ্ধার করা হয়।

উদ্ধারের পর দুই শিশুকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। স্থানীয়দের ধারণা, তারা দুজন একসঙ্গে পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে যায়।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুর রহমান বলেন, পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

সাতক্ষীরায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

সর্বশেষ আপডেট ০৫:২৩:০৩ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬