ঢাকা ১২:২০ পূর্বাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
বিনিয়োগ ও সহযোগিতা জোরদারে গুরুত্ব

প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি উপ-পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

কূটনৈতিক প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৫:৩৩:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬
  • / 55

প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি উপ-পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

বাংলাদেশ ও সৌদি আরবের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও গভীর করা, বিনিয়োগ বৃদ্ধি এবং কৌশলগত সহযোগিতা সম্প্রসারণের লক্ষ্যে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ও সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রী ইঞ্জিনিয়ার ওয়ালিদ এল-খেরেইজি।

মঙ্গলবার (৪ আগস্ট) সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এ বৈঠকে দুই দেশের পারস্পরিক সম্পর্ককে নতুন উচ্চতায় নেওয়ার বিষয়ে আলোচনা হয়।

বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, বাংলাদেশ ও সৌদি আরবের সম্পর্ক দীর্ঘদিনের আস্থা, বন্ধুত্ব ও পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে গড়ে উঠেছে। বর্তমান সরকার এই সম্পর্ককে আরও কৌশলগত, বহুমাত্রিক ও দীর্ঘমেয়াদি অংশীদারত্বে রূপ দিতে আগ্রহী।

তিনি বাংলাদেশে, বিশেষ করে নবায়নযোগ্য জ্বালানি খাতে সৌদি বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানান। প্রধানমন্ত্রী বলেন, পরিচ্ছন্ন জ্বালানির ব্যবহার সম্প্রসারণে সরকার বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে। এ খাতে সৌদি বিনিয়োগ দুই দেশের জন্যই লাভজনক হবে।

জবাবে সৌদি উপ-পররাষ্ট্রমন্ত্রী ওয়ালিদ এল-খেরেইজি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশে বিনিয়োগের অনুকূল পরিবেশ তৈরি হয়েছে। এ কারণে সৌদি আরব বিভিন্ন সম্ভাবনাময় খাতে বিনিয়োগ ও সহযোগিতা বাড়াতে আগ্রহী।

তিনি আরও বলেন, সৌদি আরব বাংলাদেশে প্রক্রিয়াজাত খাদ্য, সামুদ্রিক খাদ্য, কৃষিভিত্তিক শিল্প, তথ্যপ্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এবং নবায়নযোগ্য জ্বালানিসহ বিভিন্ন খাতে বিনিয়োগের সুযোগ দেখছে।

বৈঠকে সৌদি আরবের উন্নয়নে বাংলাদেশি কর্মীদের অবদানের প্রশংসাও করেন ওয়ালিদ এল-খেরেইজি। পাশাপাশি জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদের সভাপতি হিসেবে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান নির্বাচিত হওয়ায় প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানান তিনি।

সাক্ষাৎ শেষে সৌদি উপ-পররাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানান। আমন্ত্রণের জন্য ধন্যবাদ জানিয়ে প্রধানমন্ত্রী সুবিধাজনক সময়ে সৌদি আরব সফরের আগ্রহ প্রকাশ করেন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

বিনিয়োগ ও সহযোগিতা জোরদারে গুরুত্ব

প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি উপ-পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

সর্বশেষ আপডেট ০৫:৩৩:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬