ঢাকা ০১:৫২ অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

দু’দিনের সফরে ঢাকায় সৌদি পররাষ্ট্র উপমন্ত্রী

কূটনৈতিক প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ১২:০৬:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬
  • / 26

দু’দিনের সফরে ঢাকায় সৌদি পররাষ্ট্র উপমন্ত্রী

বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করতে দুই দিনের সরকারি সফরে ঢাকায় পৌঁছেছেন সৌদি আরবের পররাষ্ট্রবিষয়ক উপমন্ত্রী প্রকৌশলী ওয়ালিদ এল-খেরেজি।

সোমবার রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে তাকে স্বাগত জানান প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সফরসূচি অনুযায়ী, মঙ্গলবার সকালে সৌদি উপমন্ত্রী পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম এবং প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরের সঙ্গে যৌথ বৈঠকে অংশ নেবেন। বৈঠকে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।

এ ছাড়া দুপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন ওয়ালিদ এল-খেরেজি। এরপর বিকেলে তিনি ঢাকা ত্যাগ করবেন।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, শ্রমবাজার, বাণিজ্য, বিনিয়োগ এবং আঞ্চলিক সহযোগিতাসহ বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশ ও সৌদি আরবের বিদ্যমান সম্পর্ককে আরও এগিয়ে নেওয়ার প্রেক্ষাপটে এই সফরের আয়োজন করা হয়েছে। দুই দেশের মধ্যে বিদ্যমান ঘনিষ্ঠ সহযোগিতা আরও সম্প্রসারণে এ সফর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

দু’দিনের সফরে ঢাকায় সৌদি পররাষ্ট্র উপমন্ত্রী

সর্বশেষ আপডেট ১২:০৬:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬