ঢাকা ০৩:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ট্রাইব্যুনালের নির্দেশে কারাগারে লতিফ সিদ্দিকী

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০২:২৭:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
  • / 10

ট্রাইব্যুনালের নির্দেশে কারাগারে লতিফ সিদ্দিকী

শাপলা চত্বরে ২০১৩ সালের ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২।

বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুরে বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল-২ এ আদেশ দেন।

এর আগে, গত ২৭ জুলাই শাপলা চত্বরের ঘটনায় করা মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৩১ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন ট্রাইব্যুনাল-২।

মামলায় আবদুল লতিফ সিদ্দিকী ১০ নম্বর আসামি। চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম আদালতে জানান, ২০১৩ সালে সংঘটিত শাপলা চত্বরের গণহত্যার পরিকল্পনায় তৎকালীন বস্ত্র ও পাটমন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকীর সম্পৃক্ততার অভিযোগ রয়েছে।

ট্রাইব্যুনালের জারি করা গ্রেপ্তারি পরোয়ানার ভিত্তিতে বুধবার (২৯ জুলাই) সন্ধ্যায় রাজধানীর গুলশান-১ এলাকার নিজ বাসভবন থেকে তাকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

গ্রেপ্তারের পর ট্রাইব্যুনালে হাজির করার আগ পর্যন্ত তিনি ডিবি হেফাজতে ছিলেন। পরে তাকে আদালতে উপস্থাপন করা হলে শুনানি শেষে ট্রাইব্যুনাল তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এ সময় আদালতে উপস্থিত ছিলেন আবদুল লতিফ সিদ্দিকীর ভাই বঙ্গবীর কাদের সিদ্দিকীও।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

ট্রাইব্যুনালের নির্দেশে কারাগারে লতিফ সিদ্দিকী

সর্বশেষ আপডেট ০২:২৭:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬