ঢাকা ০৯:১৬ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

কারাগারে লাল ও সবুজ খাতায় কী লিখছেন ইনু

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৮:০০:৪৮ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬
  • / 10

আদালত প্রাঙ্গণে সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। ছবি: সংগৃহীত

একটি খাতা লাল, আরেকটি সবুজ। দু’টিতেই লেখা হচ্ছে বিস্তারিত। মামলার অগ্রগতি, আদালতের আদেশ এবং শুনানিতে আইনজীবীদের বক্তব্য ওই দুই খাতায় লিখে রাখা হচ্ছে।

সাবেক তথ্যমন্ত্রী ও জাসদ সভাপতি হাসানুল হক ইনু সোমবার (২২ জুন) আদালতে দাঁড়িয়ে তার এ খাতা দু’টির কথা প্রকাশ করেছেন। তিনি জানান, কারাগারে দু’টি খাতায় তার বিরুদ্ধে থাকা মামলাসংক্রান্ত তথ্য সংরক্ষণ করছেন।

এদিন রাজধানীর বংশাল থানার একটি হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদনের শুনানিতে আদালতে হাজির করা হয় হাসানুল হক ইনুকে। এপর তিনি ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নাজমিন আক্তারের আদালতে তার এ বক্তব্য দেন।

রাষ্ট্রপক্ষের কৌঁসুলি হারুন অর রশীদ বিষয়টি নিশ্চিত করে জানান, এ সময় সাবেক এ তথ্যমন্ত্রী হাজতখানায় দীর্ঘ সময় অপেক্ষায় রাখার অভিযোগ তোলেন এবং বিচার বিভাগের কার্যক্রম নিয়ে সমালোচনামূলক মন্তব্য করেন।

এদিকে একই দিনে সাবেক মন্ত্রী রাশেদ খান মেননকেও আদালতে হাজির করা হয়। শুনানিতে রাষ্ট্রপক্ষ পুলিশের পক্ষ থেকে গ্রেপ্তার দেখানোর আবেদনের সপক্ষে যুক্তি উপস্থাপন করে। পরে আদালতের অনুমতি নিয়ে মেনন নিজেও বক্তব্য দেন।

শুনানি শেষে আদালত উভয়কে সংশ্লিষ্ট মামলায় গ্রেপ্তার দেখানোর আদেশ দেন। তবে হাসানুল হক ইনুর বক্তব্য আদালত অবমাননার পর্যায়ে পড়ে কি-না, সে বিষয়ে পরবর্তী সময়ে আদেশ দেওয়া হবে বলে জানা গেছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

কারাগারে লাল ও সবুজ খাতায় কী লিখছেন ইনু

সর্বশেষ আপডেট ০৮:০০:৪৮ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬