ঢাকা ০৭:০৬ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ফল প্রকাশের পর শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ

নিজস্ব প্রতিবেদক, কুষ্টিয়া
  • সর্বশেষ আপডেট ০১:৩৮:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬
  • / 37

ঝুলন্ত মরদেহ (প্রতীকী ছবি)

কুষ্টিয়ার ভেড়ামারায় এসএসসি পরীক্ষায় অকৃতকার্য তানিয়া জাহান (২০) নামের এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১০ আগস্ট) রাত ১১টার পর উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের কুচিয়ামোড়া এলাকায় নিজ বাড়ির শয়নকক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত তানিয়া ওই এলাকার প্রবাসী আক্তারুল হকের মেয়ে। তিনি বাহাদুরপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের মানবিক বিভাগের শিক্ষার্থী ছিলেন। ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে দুটি বিষয়ে অকৃতকার্য হন তিনি।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার এসএসসি পরীক্ষার ফল প্রকাশের পর তানিয়া অকৃতকার্য হওয়ার বিষয়টি জানতে পারেন। রাতে পরিবারের সদস্যদের সঙ্গে থাকার পর তিনি নিজের কক্ষে চলে যান। পরে পরিবারের সদস্যরা তাকে ডাকাডাকি করে কোনো সাড়া না পেয়ে কক্ষে গিয়ে ফ্যানের সঙ্গে ওড়না দিয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পান।

তানিয়ার মা কবিতা খাতুন জানান, রাতে তিনি দুই মেয়েকে নিয়ে বাড়িতে ছিলেন। রান্নার পর স্বামীর সঙ্গে কথা বলার সময় তানিয়া তার পঞ্চম শ্রেণিতে পড়ুয়া ছোট বোন সাদিয়াকে পড়াচ্ছিল। পরে সাদিয়া ঘুমিয়ে গেলে তানিয়া নিজের কক্ষে গিয়ে দরজা ভিড়িয়ে দেন। কিছুক্ষণ পর বিদ্যুৎ চলে যায়। বিদ্যুৎ আসার পর মেয়েকে খাবারের জন্য ডাকলেও কোনো সাড়া পাননি। পরে কক্ষে গিয়ে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান।

প্রতিবেশীদের সহযোগিতায় তানিয়াকে নিচে নামানো হয়। পরে স্থানীয় চিকিৎসককে খবর দেওয়া হলে তিনি এসে তাকে মৃত ঘোষণা করেন।

বাহাদুরপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জাহাঙ্গীর আলম জানান, তানিয়া ২০২৩-২৪ শিক্ষাবর্ষে মানবিক বিভাগের ছাত্রী ছিলেন। ২০২৫ সালে তিনি এসএসসি পরীক্ষায় অংশ নেননি। চলতি বছর পরীক্ষায় অংশ নিয়ে দুটি বিষয়ে অকৃতকার্য হন।

কুচিয়ামোড়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই আব্দুস সালাম বলেন, এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ার কারণে অভিমান থেকে তানিয়া আত্মহত্যা করে থাকতে পারেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ঘটনার সময় তিনি ঘটনাস্থলের কাছেই ছিলেন।

ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ জাহেদুর রহমান জানান, শিক্ষার্থীর মরদেহ থানায় নেওয়া হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ কুষ্টিয়া সদর হাসপাতালে পাঠানো হবে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

ফল প্রকাশের পর শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ

সর্বশেষ আপডেট ০১:৩৮:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬