ঢাকা ০২:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

যশোরে যুবলীগ নেতা সাইদুজ্জামান বিটন গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, যশোর
  • সর্বশেষ আপডেট ১২:৫৮:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬
  • / 15

যশোরে যুবলীগ নেতা সাইদুজ্জামান বিটন গ্রেপ্তার

যশোরের শার্শা উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মো. সাইদুজ্জামান বিটনকে (৪৫) গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১০ আগস্ট) বিকেল সাড়ে ৩টার দিকে নাভারণ-সাতক্ষীরা বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানিয়েছে, সাইদুজ্জামান বিটন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন। ২০১৬ সালে তিনি শার্শা উপজেলা আওয়ামী যুবলীগের আহ্বায়কের দায়িত্বও পালন করেন। তিনি শার্শা উপজেলা আওয়ামী লীগের সাবেক চেয়ারম্যান মো. শহিদুল ইসলামের ছেলে।

শার্শা থানার সেকেন্ড অফিসার এসআই আশীষ সরকার জানান, সাইদুজ্জামান বিটনের বিরুদ্ধে একটি মামলা তদন্তাধীন রয়েছে। ওই মামলায় তাকে আসামি হিসেবে গ্রেপ্তার করা হয়েছে।

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল হক জানান, গ্রেপ্তার সাইদুজ্জামান বিটনকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে। একই সঙ্গে উপজেলার বিভিন্ন এলাকায় পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

যশোরে যুবলীগ নেতা সাইদুজ্জামান বিটন গ্রেপ্তার

সর্বশেষ আপডেট ১২:৫৮:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬