ঢাকা ০৯:৪৫ অপরাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

১০০ টাকায় ভাত-মাংস বিক্রি করে ভাইরাল, ‘মিজান’ গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৮:৪৯:৪৭ অপরাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬
  • / 12

১০০ টাকায় ভাত-মাংস বিক্রি করে ভাইরাল, ‘মিজান’ গ্রেপ্তার

রাজধানীর আগারগাঁওয়ে মাত্র ১০০ টাকায় গরুর মাংসসহ ভাত বিক্রি করে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনায় আসা মিজানুর রহমান ওরফে ‘ভাইরাল মিজান’কে গ্রেপ্তার করেছে পুলিশ। অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করতে গিয়ে সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

রোববার (৯ আগস্ট) দুপুরে আগারগাঁও এলাকা থেকে মিজানকে আটক করে কাফরুল থানা-পুলিশ। পরে সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে করা মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়।

কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, নিয়মিত অভিযানের অংশ হিসেবে বিদ্যুৎ বিভাগ ও সিটি করপোরেশনের কর্মকর্তারা বিভিন্ন স্থাপনা ও ফুটপাতের অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করছিলেন। এরই ধারাবাহিকতায় আগারগাঁওয়ে মিজানের দোকানের অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করতে যান বিদ্যুৎ বিভাগের নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

এ সময় মিজান কর্মকর্তাদের কাজে বাধা দেন এবং সিটি করপোরেশনের কর্মী ও পুলিশ সদস্যদের ওপর আঘাত করেন বলে অভিযোগ করেছে পুলিশ। পরে তাকে ঘটনাস্থল থেকে আটক করে থানায় নেওয়া হয়।

পুলিশ আরও জানায়, সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে তার বিরুদ্ধে নিয়মিত মামলা করা হয়েছে। ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে আদালতে পাঠানো হয়েছে।

এর আগে আগারগাঁও এলাকায় মাত্র ১০০ টাকায় গরুর মাংস দিয়ে ভাত বিক্রি করে আলোচনায় আসেন মিজানুর রহমান। কম দামে খাবার বিক্রির পাশাপাশি বিভিন্ন অভিনব অফার দেওয়ায় সামাজিক যোগাযোগমাধ্যমে তার দোকান ও কার্যক্রম ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। ফলে তিনি ‘ভাইরাল মিজান’ নামে পরিচিতি পান।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

১০০ টাকায় ভাত-মাংস বিক্রি করে ভাইরাল, ‘মিজান’ গ্রেপ্তার

সর্বশেষ আপডেট ০৮:৪৯:৪৭ অপরাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬