ঢাকা ০১:০৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

হেফাজত আমিরের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
  • সর্বশেষ আপডেট ০৭:৪৮:২১ অপরাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬
  • / 88

হেফাজত আমিরের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার (৯ আগস্ট) বিকেল ৪টা ১২ মিনিটে ফটিকছড়ির আল-জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদ্রাসায় এ বৈঠক অনুষ্ঠিত হয়।

প্রধানমন্ত্রী মাদ্রাসা প্রাঙ্গণে পৌঁছালে আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী তাকে স্বাগত জানান। পরে প্রধানমন্ত্রীকে অতিথি আপ্যায়ন কক্ষে নিয়ে যাওয়া হয়। সেখানে দুজনের মধ্যে বৈঠক হয়। এ সময় প্রধানমন্ত্রী হেফাজত আমিরের শারীরিক অবস্থার খোঁজখবর নেন।

বৈঠকে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, ভূমি ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল, জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত এবং সংসদ সদস্য সরোয়ার আলম ও গিয়াস কাদের চৌধুরী উপস্থিত ছিলেন।

প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে মাদ্রাসা এলাকায় উৎসবমুখর পরিবেশ তৈরি হয়। শিক্ষার্থীরা সড়কের দুই পাশে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে তাকে স্বাগত জানায়। গাড়ি থেকে নেমে প্রধানমন্ত্রী কয়েকজন শিক্ষার্থীর সঙ্গে কুশল বিনিময় করেন।

আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী আল-জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদ্রাসার অধ্যক্ষ। দীর্ঘদিন ধরে তিনি দেশের ইসলামী অঙ্গনের একজন প্রবীণ আলেম হিসেবে পরিচিত।

বৈঠক শেষে প্রধানমন্ত্রী মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত মতবিনিময় সভায় অংশ নেন। সভায় সভাপতিত্ব করেন হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী।

প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে বাবুনগর মাদ্রাসা প্রাঙ্গণে বিশেষ প্যান্ডেল নির্মাণ করা হয় এবং নিরাপত্তাব্যবস্থাও জোরদার করা হয়।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

হেফাজত আমিরের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

সর্বশেষ আপডেট ০৭:৪৮:২১ অপরাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬