ঢাকা ০৫:৪৬ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

এমপির ফেসবুক পোস্টে চোরের মায়ের বড় গলা মন্তব্য বিএনপি নেতার

নিউজ ডেস্ক
  • সর্বশেষ আপডেট ০৮:১২:২৯ অপরাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬
  • / 145

শাহাদাত হোসেন

ঝালকাঠি-১ (রাজাপুর-কাঁঠালিয়া) আসনের বিএনপির সংসদ সদস্য রফিকুল ইসলাম জামালের ফেসবুক পোস্টের পর পাল্টা মন্তব্য করেছেন জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট শাহাদাত হোসেন। শনিবার (৮ আগস্ট) রাতে নিজের ফেসবুক পোস্টে তিনি লেখেন, ‘চোরের মায়ের বড় গলা’।

দুই নেতার পাল্টাপাল্টি ফেসবুক পোস্টকে কেন্দ্র করে ঝালকাঠি জেলা বিএনপির অভ্যন্তরীণ বিরোধ ও বিভাজনের বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে দুই পক্ষের নেতাকর্মী ও সমর্থকদের মধ্যেও নানা প্রতিক্রিয়া দেখা যাচ্ছে।

সম্প্রতি এমপি রফিকুল ইসলাম জামাল নিজের ফেসবুক পোস্টে ঝালকাঠি বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের ‘খাই খাই’ মানসিকতা বন্ধ করার আহ্বান জানান। তিনি অভিযোগ করেন, দলের কিছু নেতাকর্মী আওয়ামী লীগের নেতাকর্মীদের পাহারা দেওয়া, তাদের পক্ষে ওকালতি করা, বাড়িঘর ও ঠিকাদারি কাজ পাহারা দেওয়ার বিনিময়ে সুবিধা নিয়েছেন।

পোস্টে তিনি আরও অভিযোগ করেন, আওয়ামী লীগের নেতাকর্মীদের বিএনপির মামলায় আসামি না করা এবং অর্থের বিনিময়ে তাদের বিএনপিতে যোগদান করানোর মাধ্যমেও কেউ কেউ সুবিধা নিয়েছেন।

রফিকুল ইসলাম জামাল লেখেন, ‘মনে হচ্ছে আপনারা দলটাকেই খেয়ে ফেলবেন।’ একই সঙ্গে দলীয় নেতাকর্মীদের উদ্দেশে তিনি লজ্জা থাকা উচিত বলেও মন্তব্য করেন। জুলাই গণঅভ্যুত্থানে নিহতদের জন্য দোয়া-মোনাজাত না করার বিষয়েও তিনি ক্ষোভ প্রকাশ করেন।

এর পরদিন শনিবার রাতে জেলা বিএনপির সদস্য সচিব শাহাদাত হোসেন নিজের ফেসবুক অ্যাকাউন্টে লেখেন, ‘প্রচলিত প্রবাদ আছে পাগলে কিনা বলে, ছাগলে কিনা খায়। চোরের মায়ের বড় গলা। বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা।’

তার এই পোস্ট সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনা শুরু হয়। অনেকেই পোস্টটি শেয়ার করেন এবং বিভিন্ন ধরনের মন্তব্য করেন।

তবে পোস্টটি কাউকে উদ্দেশ্য করে দেওয়া হয়নি বলে দাবি করেছেন শাহাদাত হোসেন। শনিবার রাতে এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘আমি আসলে কাউকে উদ্দেশ্য করে সামাজিক মাধ্যমে এসব লিখিনি। এখন যদি কেউ এটা নিজের গায়ে টেনে নেয়, সে দায়িত্ব তো আমার না।’

দুই নেতার এমন পাল্টাপাল্টি বক্তব্যের পর ঝালকাঠি জেলা বিএনপির অভ্যন্তরীণ সম্পর্ক ও দলীয় কোন্দল নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এমপির ফেসবুক পোস্টে চোরের মায়ের বড় গলা মন্তব্য বিএনপি নেতার

সর্বশেষ আপডেট ০৮:১২:২৯ অপরাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬