ঢাকা ০৭:১৬ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সাতক্ষীরায় ছাত্রদল ও আ.লীগ-ছাত্রলীগের সংঘর্ষ, আহত ১২

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা
  • সর্বশেষ আপডেট ০৫:২৯:০৮ অপরাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬
  • / 202

সাতক্ষীরায় ছাত্রদল ও আ.লীগ-ছাত্রলীগের সংঘর্ষ, আহত ১২

সাতক্ষীরায় ছাত্রদলের নেতাকর্মীদের সঙ্গে আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। শনিবার (৮ আগস্ট) রাত ১১টার দিকে সদর উপজেলার ঘোনা ইউনিয়নের শ্রীডাঙ্গা এলাকায় এ ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের ১০ থেকে ১২ জন আহত হয়েছেন বলে জানা গেছে।

আহতদের মধ্যে ছাত্রদলের আটজনকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদিকে আওয়ামী লীগপন্থী গ্রুপের একজনকে সাতক্ষীরা সদর হাসপাতালে এবং আরেকজনকে মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

জেলা ছাত্রদলের সিনিয়র সহসভাপতি মঞ্জুরুল আলম বাপ্পী অভিযোগ করেন, আওয়ামী লীগ নেতার ছেলে ও ছাত্রলীগ নেতা নাজমুল বিএনপি ও ছাত্রদলকে নিয়ে আপত্তিকর মন্তব্য করেন। এ বিষয়ে জানতে ঘোনা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি জাহিদ হাসান তার কাছে গেলে তাকে আটকে রাখা হয়।

খবর পেয়ে তিনি ঘটনাস্থলে গিয়ে জাহিদ হাসানকে নিয়ে ফেরার সময় আওয়ামী লীগ, ছাত্রলীগ ও মাদক ব্যবসার সঙ্গে জড়িত ব্যক্তিরা লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে তাদের ওপর হামলা চালান বলে অভিযোগ করেন বাপ্পী। এ সময় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে এবং উভয় পক্ষের কয়েকজন আহত হন।

জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক অর্ঘ্য দাবি করেন, ছাত্রলীগ নেতা নাজমুল, যুবলীগ নেতা খালিদ ও আওয়ামী লীগ নেতা লাল্টুর নেতৃত্বে হামলার ঘটনা ঘটেছে।

তবে এসব অভিযোগের বিষয়ে স্থানীয় আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের বক্তব্য পাওয়া যায়নি।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুর রহমান বলেন, দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। আহতরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

সাতক্ষীরায় ছাত্রদল ও আ.লীগ-ছাত্রলীগের সংঘর্ষ, আহত ১২

সর্বশেষ আপডেট ০৫:২৯:০৮ অপরাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬