ঢাকা ০৪:০৩ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

জকসুর ভিপি-জিএস-এজিএসকে অবাঞ্ছিত করার হুঁশিয়ারি ছাত্রদলের

আফিয়া আবিদা, জগন্নাথ বিশ্ববিদ্যালয়
  • সর্বশেষ আপডেট ০১:১০:৫৮ অপরাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬
  • / 77

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (জকসু) ভিপি রিয়াজুল, জিএস আরিফ ও এজিএস মাসুদের বিরুদ্ধে প্রক্টরসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মকর্তাদের ওপর হামলা ও শারীরিক হেনস্তার অভিযোগ এনে তাদের বিচারের দাবি জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা।

অভিযোগের সুষ্ঠু তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে জকসুর ভিপি, জিএস ও এজিএসকে ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা করার হুঁশিয়ারি দিয়েছে সংগঠনটি।

শনিবার (৮ আগস্ট) জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সহ-দপ্তর সম্পাদক মু. ফজলে রাব্বীর সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব দাবি ও হুঁশিয়ারি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৪ আগস্ট বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটোরিয়ামে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান, উপাচার্য, প্রক্টর, সহকারী প্রক্টরসহ শিক্ষকরা উপস্থিত ছিলেন। অডিটোরিয়ামের ধারণক্ষমতা পূর্ণ হয়ে যাওয়ায় এবং ইউজিসি চেয়ারম্যানের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে অনুষ্ঠানের মূল ফটক বন্ধ রাখা হয়েছিল।

ছাত্রদলের দাবি, ওই সময় জকসুর ভিপি রিয়াজুল, জিএস আরিফ ও এজিএস মাসুদের নেতৃত্বে বন্ধ গেটে লাথি মারা হয়। পরে গেট খুলে প্রক্টর ও শিক্ষকরা বাইরে এলে ভিপি রিয়াজুল ও জিএস আরিফ প্রক্টরের সঙ্গে শারীরিকভাবে হেনস্তা করেন বলে অভিযোগ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সাধারণ শিক্ষার্থীদের ভোটে নির্বাচিত জকসু নেতাদের কাছ থেকে এমন আচরণ প্রত্যাশিত নয়। ছাত্রদলের অভিযোগ, এ ধরনের কর্মকাণ্ড জকসুর মূল লক্ষ্য ও উদ্দেশ্যের পরিপন্থী। সংগঠনটি দাবি করেছে, শিবিরের ‘মব’ সংস্কৃতির মাধ্যমে বিশ্ববিদ্যালয়ে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করা হচ্ছে।

এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে সুষ্ঠু তদন্ত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক মেহেদি হাসান হিমেল ও সদস্য সচিব শামসুল আরেফিন।

তারা বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন দ্রুত ঘটনার সুষ্ঠু তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে জকসুর ভিপি, জিএস ও এজিএসকে ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা করা হবে। পাশাপাশি আরও কঠোর কর্মসূচি দেওয়ারও হুঁশিয়ারি দেন তারা।

তবে ছাত্রদলের এসব অভিযোগের বিষয়ে জকসুর ভিপি, জিএস ও এজিএসের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

জকসুর ভিপি-জিএস-এজিএসকে অবাঞ্ছিত করার হুঁশিয়ারি ছাত্রদলের

সর্বশেষ আপডেট ০১:১০:৫৮ অপরাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬