ঢাকা ১২:১৬ পূর্বাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

জলাবদ্ধতায় ঢাকা বোর্ডেও এইচএসসি পরীক্ষা স্থগিতের দাবি

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৪:০১:৪৫ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬
  • / 42

শিক্ষার্থীদের ছবিটি প্রতিকী।

রাজধানীতে টানা ভারি বৃষ্টি ও জলাবদ্ধতায় সোমবারের (১৩ জুলাই) এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি তুলেছেন ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষার্থী ও তাদের অভিভাবকরা। পরীক্ষাকেন্দ্রে পৌঁছানো নিয়ে উদ্বেগ জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে তারা পরীক্ষা পেছানোর আহ্বান জানিয়েছেন।

রাজধানীতে কয়েক দিনের টানা বর্ষণে সৃষ্ট জলাবদ্ধতায় স্বাভাবিক চলাচল ব্যাহত হওয়ায় ঢাকা শিক্ষা বোর্ডের অধীন সোমবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জোরালো হয়েছে। পরীক্ষার্থী ও অভিভাবকদের অনেকে বলছেন, এমন পরিস্থিতিতে পরীক্ষাকেন্দ্রে পৌঁছানো অনেকের জন্যই কঠিন হয়ে পড়বে।

এর আগে বন্যা ও বৈরী আবহাওয়ার কারণে আগামী ১৬ জুলাই পর্যন্ত চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীন পাঁচ জেলার এইচএসসি পরীক্ষা স্থগিত করা হয়েছে। একই সঙ্গে সিলেট শিক্ষা বোর্ডের পরীক্ষাও স্থগিতের সুপারিশ করা হয়েছে।

এ প্রেক্ষাপটে ঢাকা বোর্ডের পরীক্ষার্থীরাও একই ধরনের সিদ্ধান্তের দাবি জানাচ্ছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া বিভিন্ন পোস্টে তারা দুর্যোগপূর্ণ আবহাওয়ায় পরীক্ষা আয়োজন পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছেন।

পরীক্ষার্থী মোস্তফা সানি ফেসবুকে লিখেছেন, ঢাকার পরিস্থিতি এমন হলে দেশের অন্য অনেক জেলার অবস্থাও ভালো নয়। শুধু একটি বোর্ড নয়, প্রয়োজনে সব বোর্ডের পরীক্ষা অন্তত এক সপ্তাহের জন্য স্থগিত করা উচিত।

আরেক পরীক্ষার্থী মাসুম সরকার লিখেছেন, জলাবদ্ধতার কারণে পরীক্ষাকেন্দ্রে পৌঁছানোই কঠিন হয়ে পড়েছে। লাখো শিক্ষার্থীর কথা বিবেচনায় নিয়ে সোমবারের পরীক্ষা স্থগিত করা প্রয়োজন।

তবে রোববার বিকেল পর্যন্ত এ বিষয়ে ঢাকা শিক্ষা বোর্ড থেকে কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

জলাবদ্ধতায় ঢাকা বোর্ডেও এইচএসসি পরীক্ষা স্থগিতের দাবি

সর্বশেষ আপডেট ০৪:০১:৪৫ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬