ঢাকা ১২:১৯ পূর্বাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

হাওরে নিখোঁজের দুই দিন পর পর্যটকের মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক কিশোরগঞ্জ
  • সর্বশেষ আপডেট ০৮:০৭:০৪ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬
  • / 40

কিশোরগঞ্জের নিকলীর হাওরে গোসল করতে নেমে নিখোঁজ হওয়ার দুই দিন পর শফিকুল ইসলাম তুলু (২৮) নামে এক পর্যটকের মরদেহ রবিবার (১২ জুলাই) উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।

সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার দামপাড়া ইউনিয়নের কাঁঠালিয়া এলাকার ঘোড়াউত্রা নদীতে তার মরদেহটি ভেসে উঠে। খবর পেয়ে নিকলী ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে গিয়ে তার মরদেহ উদ্ধার করে। মারা যাওয়া পর্যটক শফিকুল ইসলাম তুলু গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলার কান্দানিয়া গ্রামের হাবিবুর রহমানের ছেলে।

এর আগে শুক্রবার (১০ জুলাই) নিকলীর হাওরে শফিকুল সহ ২০-২৫ জন পর্যটক ঘুরতে এসে বিকাল ৩টার দিকে উপজেলার দামপাড়া ইউনিয়নের কাঁঠালিয়া এলাকার ঘোড়াউত্রা নদীতে গোসল করতে নেমে তিনি নিখোঁজ হন।

নিকলী ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার আহসান হাবীব নিখোঁজ হওয়া পর্যটক শফিকুল ইসলাম তুলু’র মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, নিখোঁজ হওয়ার পর থেকেই ফায়ার সার্ভিস উদ্ধার অভিযান চালিয়ে আসছিলো। রবিবার (১২ জুলাই) সকালে নিখোঁজের স্থান থেকে প্রায় দুই কিলোমিটার দূরে ঘোড়াউত্রা নদীতে তার মরদেহ ভেসে উঠে।

স্থানীয় জেলেরা মরদেহটি দেখতে পেয়ে ফায়ার সার্ভিসকে খবর দেন। পরে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করা হয়। নিকলী থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুবুর রহমান জানান, এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

হাওরে নিখোঁজের দুই দিন পর পর্যটকের মরদেহ উদ্ধার

সর্বশেষ আপডেট ০৮:০৭:০৪ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬