ঢাকা ১২:১৫ পূর্বাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

জলাবদ্ধতায় সর্বোচ্চ সতর্কতার নির্দেশ প্রধানমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৪:৫২:৩২ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬
  • / 20

অতিবৃষ্টিতে সৃষ্ট জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত মানুষের জীবন ও সম্পদ রক্ষায় সর্বোচ্চ সতর্কতা এবং সমন্বয়ের সঙ্গে কাজ করতে মাঠ প্রশাসন ও সংশ্লিষ্ট সংস্থাগুলোকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

রোববার সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জুম প্ল্যাটফর্মে দেশের আট বিভাগের মাঠ প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে ভার্চুয়াল সভায় তিনি এ নির্দেশ দেন। সভায় বিভাগীয় কমিশনার, ডিআইজি, জেলা প্রশাসক, পুলিশ সুপার ও সিভিল সার্জনরা নিজ নিজ এলাকার জলাবদ্ধতার পরিস্থিতি, ক্ষয়ক্ষতি, উদ্ধার তৎপরতা, ত্রাণ বিতরণ ও চিকিৎসাসেবার অগ্রগতি তুলে ধরেন।

প্রধানমন্ত্রী বলেন, দুর্যোগ পরিস্থিতিতে মানুষের জীবন রক্ষা প্রশাসনের প্রধান দায়িত্ব। কোনো ধরনের গাফিলতির সুযোগ নেই। ক্ষতিগ্রস্ত মানুষের কাছে দ্রুত ত্রাণসামগ্রী, শুকনো খাবার, বিশুদ্ধ পানি, শিশু খাদ্য, ওষুধ ও চিকিৎসাসেবা পৌঁছে দেওয়ার নির্দেশ দেন তিনি।

তিনি আশ্রয়কেন্দ্রগুলোতে নিরাপদ পরিবেশ, পর্যাপ্ত স্যানিটেশন, বিদ্যুৎ ও যোগাযোগ ব্যবস্থা সচল রাখার পাশাপাশি নারী, শিশু, প্রবীণ, প্রতিবন্ধী ও গর্ভবতী নারীদের বিশেষ সহায়তা নিশ্চিত করার ওপর গুরুত্ব দেন।

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আইনশৃঙ্খলা বাহিনীকে সতর্ক থাকার নির্দেশ দিয়ে প্রধানমন্ত্রী বলেন, দুর্যোগের সুযোগ নিয়ে কেউ যেন চুরি, ডাকাতি, মজুতদারি, ত্রাণ আত্মসাৎ বা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়াতে না পারে। একই সঙ্গে ত্রাণ বিতরণে স্বচ্ছতা ও প্রকৃত ক্ষতিগ্রস্তদের অগ্রাধিকার নিশ্চিত করার নির্দেশ দেন তিনি।

সভায় জানানো হয়, চট্টগ্রামের জলাবদ্ধতা ধীরে ধীরে কমছে। তবে সিলেটে মনু নদের বাঁধ ক্ষতিগ্রস্ত হওয়ায় পরিস্থিতির অবনতি হচ্ছে এবং রংপুর বিভাগে নতুন করে জলাবদ্ধতার আশঙ্কা রয়েছে। সম্ভাব্য ঝুঁকি মোকাবিলায় প্রয়োজনীয় জনবল ও সরঞ্জাম প্রস্তুত রাখার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

জলাবদ্ধতায় সর্বোচ্চ সতর্কতার নির্দেশ প্রধানমন্ত্রীর

সর্বশেষ আপডেট ০৪:৫২:৩২ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬