ঢাকা ১২:১৪ পূর্বাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

চট্টগ্রাম ছাড়া সব বোর্ডে সময়মতো এইচএসসি পরীক্ষা

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৮:১৩:১৩ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬
  • / 26

ফাইল ফটো

চট্টগ্রাম শিক্ষা বোর্ড ছাড়া দেশের সব শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি ও সমমানের পরীক্ষা পূর্বঘোষিত সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে। তবে চট্টগ্রাম বোর্ডের আওতাধীন পরীক্ষার্থীদের ১৩, ১৫ ও ১৬ জুলাইয়ের পরীক্ষা স্থগিত রাখার সিদ্ধান্ত বহাল রয়েছে।

রোববার আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা, রাজশাহী, কুমিল্লা, যশোর, সিলেট, বরিশাল, দিনাজপুর ও ময়মনসিংহ শিক্ষা বোর্ডের পাশাপাশি বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড এবং বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের (চট্টগ্রাম বোর্ডের আওতাধীন এলাকা ছাড়া) পরীক্ষাগুলো নির্ধারিত সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে।

তবে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীন সব জেলা এবং এ বোর্ডের আওতাধীন মাদরাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের পরীক্ষার্থীদের ক্ষেত্রে আগের সিদ্ধান্তই কার্যকর থাকবে।

এ অনুযায়ী ১৩ জুলাই, ১৫ জুলাই ও ১৬ জুলাইয়ের এইচএসসি, আলিম, এইচএসসি (বিএমটি), এইচএসসি (ভোকেশনাল) এবং ডিপ্লোমা ইন কমার্স পরীক্ষা স্থগিত থাকবে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

চট্টগ্রাম ছাড়া সব বোর্ডে সময়মতো এইচএসসি পরীক্ষা

সর্বশেষ আপডেট ০৮:১৩:১৩ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬