ঢাকা ১২:১৮ পূর্বাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রহ্মপুত্রে নিখোঁজ কৃষকের মরদেহ মিলল গাজীপুরে

নিজস্ব প্রতিবেদক, কিশোরগঞ্জ
  • সর্বশেষ আপডেট ০৫:৩৩:৩১ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬
  • / 52

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ব্রহ্মপুত্র নদে নিখোঁজ হওয়ার দুই দিন পর কৃষক সিরাজ উদ্দিন মোড়লের (৬৫) মরদেহ উদ্ধার করা হয়েছে গাজীপুর থেকে। রোববার সকালে গাজীপুরের শ্রীপুর উপজেলার বরমি এলাকায় নদীতে ভাসমান অবস্থায় তার মরদেহ পাওয়া যায়।

নিহত সিরাজ উদ্দিন মোড়ল পাকুন্দিয়া উপজেলার বাহাদিয়া গ্রামের মৃত রইছ উদ্দিন মোড়লের ছেলে। পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আরিফুর রহমান মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, রোববার সকাল ৭টার দিকে শ্রীপুরের বরমি এলাকায় একটি মরদেহ ভেসে ওঠার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে স্বজনরা সেখানে গিয়ে মরদেহটি সিরাজ উদ্দিন মোড়লের বলে শনাক্ত করেন।

স্থানীয় সূত্রে জানা যায়, গত শুক্রবার সকালে নৌকায় করে ব্রহ্মপুত্র নদ পার হয়ে নিজের জমিতে কৃষিকাজ করতে যান সিরাজ উদ্দিন। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও তিনি বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যরা খোঁজ শুরু করেন। একপর্যায়ে নদীর তীরে তার নৌকা পাওয়া গেলেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।

পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল নদীতে উদ্ধার অভিযান শুরু করে। দুই দিন ধরে তল্লাশি চালানোর পরও তাকে উদ্ধার করা সম্ভব হয়নি। অবশেষে রোববার সকালে গাজীপুরের শ্রীপুরে তার মরদেহ ভেসে ওঠে।

এ ঘটনায় নিহতের পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

ব্রহ্মপুত্রে নিখোঁজ কৃষকের মরদেহ মিলল গাজীপুরে

সর্বশেষ আপডেট ০৫:৩৩:৩১ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬