ঢাকা ০১:০২ পূর্বাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

চরফ্যাশনে নিরাপদ মাতৃত্বে স্বাস্থ্যকেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ

চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি
  • সর্বশেষ আপডেট ০৬:০৫:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬
  • / 40

“সেবার আলো ঘরে ঘরে, নিরাপদ প্রসব ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে”এই প্রতিপাদ্যকে সামনে রেখে দেশের প্রান্তিক পর্যায়ে স্বাভাবিক প্রসব (নরমাল ডেলিভারি) উৎসাহিত করতে এবং প্রসূতিদের নিরাপদ মাতৃত্ব নিশ্চিত করতে সরকার উপজেলা ও ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রগুলোতে জরুরি ওষুধ ও চিকিৎসাসামগ্রী বিতরণ কার্যক্রম গ্রহণ করেছে ।

তারই ধরাবাহিকতায় আজ ৯ জুলাই বৃহস্পতিবার ভোলার চরফ্যাশন উপজেলার ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রগুলোতে নিরাপদ মাতৃত্ব নিশ্চিতকরণ এবং নরমাল ডেলিভারিকে উৎসাহিত করার লক্ষ্যে চরফ্যাশনে ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রগুলোর জন্য জরুরি ওষুধ ও চিকিৎসাসামগ্রী বিতরণ করা হয়েছে । বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আফরোজ ।

এ উপলক্ষে চরফ্যাশন উপজেলা প্রশাসনের সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আফরোজ সভাপতিত এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে রাজনৈতিক নেতৃবৃন্দ, প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয সংবাদকর্মী , জাতিসংঘের জনসংখ্যা তহবিল (ইউএনএফপিএ)-এর প্রতিনিধি এবং পিআইচডির জেলা ব্যবস্থাপকসহ বিভিন্ন ইউনিয়নের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের এফপিআই, এফডব্লিউভি, এফডব্লিউএ এবং মিডওয়াইফ সেবাদানকারীরা বক্তব্য রাখেন।

বক্তারা বলেন, গরিব ও দুস্থ গর্ভবতী মায়েদের নিরাপদ মাতৃত্ব নিশ্চিত করতে ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রগুলোতে জরুরি ওষুধ ও চিকিৎসাসামগ্রী সরবরাহ করা হয়েছে। এ উদ্যোগের মাধ্যমে নরমাল ডেলিভারিকে আরও উৎসাহিত করা এবং প্রান্তিক জনগোষ্ঠীর দোরগোড়ায় নিরাপদ প্রসবসেবা পৌঁছে দেওয়া সম্ভব হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

চরফ্যাশনে নিরাপদ মাতৃত্বে স্বাস্থ্যকেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ

সর্বশেষ আপডেট ০৬:০৫:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬