ঢাকা ১১:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

নিকলী থানা হাজতে আসামির ঝুলন্ত মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক কিশোরগঞ্জ
  • সর্বশেষ আপডেট ১০:০৮:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬
  • / 13

কিশোরগঞ্জের নিকলী থানা হাজতখানা থেকে এক আসামির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৯ জুলাই) সকাল দশটার দিকে নিকলী থানার হাজতখানা থেকে রুবেল মিয়ার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত রুবেল মিয়া (২২) উপজেলার কারাপাশা ইউনিয়নের শহরমূল এলাকার রাজা হাওলাদারের ছেলে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি নিজের গায়ের শার্ট দিয়ে হাজতের গ্রিলের সঙ্গে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন।

নিহতের বাবা রাজা হাওলাদার জানান, রুবেল তার একমাত্র ছেলে। অল্প বয়সেই মাদকাসক্ত হয়ে পড়েন। একপর্যায়ে ছেলের বিরুদ্ধে তিনি নিজেই মামলা করেন এবং তাকে কারাগারে পাঠান। তিন মাস কারাভোগের পরও রুবেলের আচরণে পরিবর্তন না আসায় তিনি আবারও মাদকে জড়িয়ে পড়েন এবং পরিবারের সদস্যদের সঙ্গে দুর্ব্যবহার করতেন।

তিনি আরও বলেন, আজও আমি নিজেই পুলিশকে খবর দিই। পুলিশ তাকে থানায় নিয়ে যাওয়ার পর আমি তার জন্য খাবার ও কাপড়চোপড় দিয়ে বাড়ি ফিরছিলাম। পথেই জানতে পারি, সে আত্মহত্যা করেছে।

এরপর আবার থানায় ফিরে যাচ্ছি। নিকলী থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুবুর রহমান জানান, রুবেল মিয়া দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন। তার বাবার দায়ের করা মামলায় আদালতের জারি করা গ্রেফতারি পরোয়ানার ভিত্তিতে বৃহস্পতিবার সকাল ৯টার দিকে তাকে গ্রেফতার করে থানা হাজতে রাখা হয়।

একপর্যায়ে রুবেল নিজের গায়ের শার্ট খুলে হাজতের গ্রিলের সঙ্গে বেঁধে আত্মহত্যা করেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। পরে তাকে আদালতে নেওয়ার জন্য পুলিশ হাজতে গেলে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়।

তিনি আরো জানান, এ ঘটনায় আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে। প্রাথমিক সুরতহাল শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

নিকলী থানা হাজতে আসামির ঝুলন্ত মরদেহ উদ্ধার

সর্বশেষ আপডেট ১০:০৮:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬