ঢাকা ১১:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ববি হত্যা লুটের আসামিদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ

বশির আহম্মদ মোল্লা, নরসিংদী প্রতিনিধি
  • সর্বশেষ আপডেট ০৭:৩৮:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬
  • / 34

রায়পুরার মেথিকান্দা রেলস্টেশনের পরিচ্ছন্নতাকর্মী বাক্‌প্রতিবন্ধী বৃদ্ধা ববি বেগমের ওপর নৃশংস হামলা, লুটপাট ও মৃত্যুর ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ দিয়েছে উপজেলা প্রশাসন। অভিযুক্তদের আইনের আওতায় আনতে পুলিশকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।

জানা গেছে, প্রায় ২৫ বছর আগে অজ্ঞাত পরিচয়ে মেথিকান্দা রেলস্টেশনে এসে আশ্রয় নেন বাক্‌প্রতিবন্ধী ববি বেগম। এরপর থেকেই স্টেশনের পরিচ্ছন্নতাকর্মী হিসেবে কাজ করতেন তিনি। স্টেশনের একটি ছোট কক্ষেই ছিল তার বসবাস। সামান্য আয় ও যাত্রীদের সহায়তায় চলত তার জীবন।

গত ৪ জুলাই গভীর রাতে একদল দুর্বৃত্ত স্টেশনের কক্ষে ঢুকে তাকে মারধর করে। এ সময় তার দীর্ঘদিনের জমানো প্রায় ৩০ থেকে ৪০ হাজার টাকা লুট করে নিয়ে যায় বলে অভিযোগ রয়েছে। আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। চিকিৎসা শেষে আবার স্টেশনে ফিরিয়ে আনা হয়।

ঘটনার পর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুদ রানা স্টেশনে গিয়ে তার খোঁজখবর নেন। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে চিকিৎসার দায়িত্ব নেওয়ার পাশাপাশি নগদ অর্থ ও খাদ্যসামগ্রী সহায়তা দেওয়া হয়।

তবে বুধবার (৮ জুলাই) রাতে হঠাৎ তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে আবার হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য নরসিংদী সদর হাসপাতালে নেওয়ার পথে রাত ১টার দিকে তিনি মারা যান।

বৃহস্পতিবার রাতে মেথিকান্দা রেলস্টেশনের সামনেই তার জানাজা অনুষ্ঠিত হয়। এতে ইউএনও মাসুদ রানা, রায়পুরা থানার ওসি মজিবুর রহমান, রেলওয়ে পুলিশ, স্থানীয় জনপ্রতিনিধি, স্টেশনের কর্মচারী ও বিপুলসংখ্যক এলাকাবাসী অংশ নেন। পরে স্থানীয় কবরস্থানে তাকে দাফন করা হয়।

ইউএনও মাসুদ রানা বলেন, ববি বেগমের ওপর হামলা ও লুটপাটের ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে পুলিশকে কঠোর নির্দেশ দেওয়া হয়েছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

ববি হত্যা লুটের আসামিদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ

সর্বশেষ আপডেট ০৭:৩৮:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬