ঢাকা ১১:৪৭ অপরাহ্ন, বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

নীলফামারীতে ৯০ নারী উদ্যোক্তাকে সেলাই মেশিন

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৮:১১:০২ অপরাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২৬
  • / 8

বুধবার ৮ জুলাই ​নীলফামারী পৌরসভা কার্যালয়ে এলাকার নারীদের স্বাবলম্বী করে তোলার লক্ষে সেলাই মেশিন বিতরন অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি উপস্থিত ছিলেন নীলফামারীর সুযোগ্য জেলা প্রশাসক জনাব মোহাম্মদ নায়িরুজ্জামান।

অনুষ্ঠানে পৌরসভার মোট ৯০ জন নারী উদ্যোক্তার হাতে উন্নতমানের সেলাই মেশিন তুলে দেওয়া হয়।​জানা গেছে, পৌরসভার ৯টি ওয়ার্ডের প্রতিটিতে ১০ জন করে মোট ৯০ জন উদ্যোক্তাকে এই সেলাই মেশিন দেওয়া হয়েছে। এই উদ্যোগের মাধ্যমে পৌর এলাকার নারীরা ঘরে বসেই কাজ করার এবং আয় করার সুযোগ পাবেন।

​প্রধান অতিথি মোহাম্মদ নায়িরুজ্জামান সেলাই মেশিনের ব্যবহারের গুরুত্ব ও ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে চমৎকার দিকনির্দেশনামূলক বক্তব্য দেন। তিনি বলেন, সেলাই মেশিন শুধু একটি যন্ত্র নয়, এটি একজন নারীর অর্থনৈতিক স্বাধীনতার প্রথম ধাপ হতে পারে। আজকের দিনে সেলাই ও ফ্যাশন ডিজাইনিং একটি অত্যন্ত লাভজনক পেশা। আপনারা যদি মনোযোগ দিয়ে এই মেশিনের ব্যবহার শিখতে পারেন এবং মানসম্মত পোশাক তৈরি করতে পারেন, তাহলে আপনারা নিজেদের পরিবারে তো বটেই, সমাজেরও একজন সফল উদ্যোক্তা হিসেবে অবদান রাখতে পারবেন। এই সেলাই মেশিন যেন অবহেলায় পড়ে না থাকে, আপনারা এর সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করবেন।

​অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌরসভার নির্বাহী প্রকৌশলী জনাব তারেক রেজা। এছাড়া পৌরসভার অন্যান্য কর্মকর্তা, কাউন্সিলর এবং সাধারণ নারী উদ্যোক্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

​অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নীলফামারী পৌরসভার প্রশাসক জনাব মোঃ সাইদুল ইসলাম। সভাপতির বক্তব্যে তিনি বলেন, “নীলফামারী পৌরসভা সবসময়ই নারী উন্নয়নে প্রতিশ্রুতিবদ্ধ। আমরা বিশ্বাস করি, নারীরা যখন অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয়, তখন পুরো পরিবার এবং সমাজের উন্নতি হয়। আজকের এই সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠান আমাদের সেই প্রচেষ্টারই একটি অংশ। আমরা আশা করি, এই সেলাই মেশিনগুলি ব্যবহার করে আপনারা আপনাদের জীবনের গল্প বদলে দেবেন। আগামীতেও আমরা আপনাদের পাশে থাকব।”

​নারী উদ্যোক্তারা এই সেলাই মেশিন পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন এবং পৌরসভা ও জেলা প্রশাসনকে ধন্যবাদ জানান। অনেকেই বলেন, তারা এই সেলাই মেশিন দিয়ে নিজেদের তৈরি করা পোশাক বাজারে বিক্রি করবেন এবং পরিবারের আয়ে অবদান রাখবেন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

নীলফামারীতে ৯০ নারী উদ্যোক্তাকে সেলাই মেশিন

সর্বশেষ আপডেট ০৮:১১:০২ অপরাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২৬