ঢাকা ১১:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ববি বেগম হত্যা মামলায় গ্রেপ্তার ৬

বশির আহম্মদ মোল্লা, নরসিংদী প্রতিনিধি
  • সর্বশেষ আপডেট ০৪:৫৫:০০ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬
  • / 29

নরসিংদীর মেথিকান্দা রেলস্টেশনে হামলা ও লুটপাটের শিকার হয়ে পরে মারা যাওয়া পরিচ্ছন্নতাকর্মী ও বাক্‌প্রতিবন্ধী বৃদ্ধা ববি বেগমের মৃত্যুর ঘটনায় জড়িত ছয়জনকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১১।

শুক্রবার (১০ জুলাই) র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

র‍্যাব জানায়, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে অভিযান চালিয়ে ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে শুক্রবার বিকেলে রাজধানীর কাওরান বাজারে র‍্যাব মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।

সংবাদ সম্মেলনে ঘটনার তদন্ত ও গ্রেপ্তার অভিযানের বিস্তারিত তুলে ধরবেন র‍্যাব-১১-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাসুদ পারভেজ।

এর আগে নরসিংদীর রায়পুরার মেথিকান্দা রেলস্টেশনে হামলা ও লুটপাটের শিকার হন বাক্‌প্রতিবন্ধী ববি বেগম। পরে তার মৃত্যুর ঘটনায় দেশজুড়ে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

ববি বেগম হত্যা মামলায় গ্রেপ্তার ৬

সর্বশেষ আপডেট ০৪:৫৫:০০ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬