প্রধানমন্ত্রীর ফ্লাইটের পাঁচ ত্রুটি ধরা পড়ল নথিতে

- সর্বশেষ আপডেট ০৭:৩১:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
- / 98
জাপান সফর শেষে প্রধানমন্ত্রী তারেক রহমানকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফিরতি ফ্লাইটে (বিজি-৩৭৭) একটি নয়, অন্তত পাঁচটি যান্ত্রিক ত্রুটি ছিল। উড়োজাহাজটির রক্ষণাবেক্ষণসংক্রান্ত নথি পর্যালোচনায় এসব ত্রুটির তথ্য পাওয়া গেছে। এ ঘটনায় গঠিত তদন্ত কমিটি ইতোমধ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে প্রতিবেদন জমা দিয়েছে।
গত ২৯ অক্টোবর জাপানের নারিতা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে উড্ডয়নের প্রস্তুতিকালে প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীদের বহনকারী উড়োজাহাজটিতে যান্ত্রিক ত্রুটি ধরা পড়ে। পরে বিমানের প্রকৌশল দল ও জাপানি প্রযুক্তিবিদদের প্রচেষ্টায় ত্রুটি মেরামত করা হয়। এতে নির্ধারিত সময়ের প্রায় পাঁচ ঘণ্টা পর ঢাকার উদ্দেশে যাত্রা করে ফ্লাইটটি।
এ ঘটনার পরদিন ৩০ অক্টোবর বিমান বাংলাদেশ এয়ারলাইন্স চার সদস্যের একটি অভ্যন্তরীণ তদন্ত কমিটি গঠন করে। তদন্তের অংশ হিসেবে উড়োজাহাজটির কারিগরি নথি ও রক্ষণাবেক্ষণের রেকর্ড পর্যালোচনা করা হয়। এতে অন্তত পাঁচটি যান্ত্রিক ত্রুটির প্রমাণ পাওয়া যায়। তদন্ত কমিটি ইতোমধ্যে তাদের প্রতিবেদন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জমা দিয়েছে।































