ঢাকা ০৯:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

তারেক রহমানকে আমন্ত্রণের বিষয়ে ব্যাখ্যা দিল ভারত

নিউজ ডেস্ক
  • সর্বশেষ আপডেট ০৮:৪৬:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
  • / 212

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রনধীর জয়সওয়াল

তারেক রহমানকে আমন্ত্রণের বিষয়ে ব্যাখ্যা দিয়েছে প্রতিবেশী রাষ্ট্র ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। ব্রিকস সম্মেলনে যোগ দিতে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে দুটি পৃথক আমন্ত্রণ জানানো হয়েছিল; এর একটি ছিল দ্বিপক্ষীয় সফরের জন্য এবং অন্যটি বিমসটেকের বর্তমান সভাপতি হিসেবে ব্রিকস শীর্ষ সম্মেলনের আউটরিচ অধিবেশনে অংশ নেওয়ার জন্য।

মঙ্গলবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান মুখপাত্র রণধীর জয়সওয়াল।

১৮তম ব্রিকস সম্মেলনে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানানো হয়েছিল কি না;এমন প্রশ্নের জবাবে রণধীর জয়সওয়াল বলেন, বাংলাদেশ সরকারের প্রধানকে ভারত দ্বিপক্ষীয় সফরের জন্য আমন্ত্রণ জানিয়েছিল। পরে বিমসটেকের সভাপতি হিসেবে তাকে ব্রিকস শীর্ষ সম্মেলনেও আমন্ত্রণ জানানো হয়। অর্থাৎ তিনি দুটি পৃথক আমন্ত্রণ পেয়েছিলেন।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের আগের এক ব্রিফিংয়ে জানানো হয়েছিল, বিমসটেকের বর্তমান সভাপতি হিসেবে বাংলাদেশকে ব্রিকসের আউটরিচ অধিবেশনে আমন্ত্রণ জানানো হয়। গত ১২ ও ১৩ সেপ্টেম্বর নয়াদিল্লিতে ১৮তম ব্রিকস সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে সদস্য ও অংশীদার দেশগুলোর শীর্ষ নেতাদের পাশাপাশি বিভিন্ন আন্তর্জাতিক জোটের প্রতিনিধিরা অংশ নেন।

তবে সম্মেলনের আগে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছিল, ব্রিকস সম্মেলনে তারেক রহমানকে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে আলাদাভাবে আমন্ত্রণ জানানো হয়নি। এরপরই নয়াদিল্লির পক্ষ থেকে আমন্ত্রণের বিষয়টি স্পষ্ট করা হলো।

এর আগে গত সপ্তাহে বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির সাংবাদিকদের জানিয়েছিলেন, তারেক রহমানকে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে নয়, বরং বিমসটেকের সভাপতি হিসেবে ব্রিকস সম্মেলনে আমন্ত্রণ জানানো হয়েছিল।

তবে রণধীর জয়সওয়ালের বক্তব্যে ভারত পুনর্ব্যক্ত করেছে, তারেক রহমানের জন্য দ্বিপক্ষীয় সফরের আমন্ত্রণ আলাদাভাবে রয়েছে। ভারত গত ফেব্রুয়ারিতেই তাকে দ্বিপক্ষীয় সফরের জন্য আমন্ত্রণ জানিয়েছিল বলে জানানো হয়েছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

তারেক রহমানকে আমন্ত্রণের বিষয়ে ব্যাখ্যা দিল ভারত

সর্বশেষ আপডেট ০৮:৪৬:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬