ঢাকা ০৭:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

দুই উপলক্ষে তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ

নিউজ ডেস্ক
  • সর্বশেষ আপডেট ০৭:০৯:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬
  • / 16

প্রধানমন্ত্রী তারেক রহমান

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে দ্বিপাক্ষিক সফর এবং ব্রিকস সম্মেলনে অংশ নিতে পৃথকভাবে ভারতে আমন্ত্রণ জানানো হয়েছে বলে জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়।

মঙ্গলবার (১১ আগস্ট) নয়াদিল্লিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে মুখপাত্র রণধীর জয়সোয়াল এ তথ্য জানান।

জয়সোয়াল বলেন, বাংলাদেশে নতুন সরকার দায়িত্ব নেওয়ার পরপরই প্রধানমন্ত্রী তারেক রহমানকে দ্বিপাক্ষিক সফরে ভারতে যাওয়ার জন্য আনুষ্ঠানিক আমন্ত্রণ জানানো হয়। পাশাপাশি, আঞ্চলিক জোট বিমসটেকের বর্তমান সভাপতি হিসেবে আগামী সেপ্টেম্বরে নয়াদিল্লিতে অনুষ্ঠেয় ১৮তম ব্রিকস শীর্ষ সম্মেলনের ‘আউটরিচ সেশন’-এ অংশ নিতে তাঁকে পৃথক আমন্ত্রণ জানানো হয়েছে।

বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাম্প্রতিক বৈঠকের প্রসঙ্গও তুলে ধরেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র। তিনি বলেন, বৈঠকটি অত্যন্ত আশাব্যঞ্জক ও ইতিবাচক ছিল। সেখানে দুই দেশের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় এবং দ্বিপাক্ষিক সম্পর্কের নানা দিক নিয়ে আলোচনা হয়েছে।

জয়সোয়াল আরও বলেন, দুই দেশের মধ্যে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে নিয়মিত যোগাযোগ ও আলোচনা অব্যাহত রয়েছে।

আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বর ভারতের আয়োজনে ১৮তম ব্রিকস শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ব্রিকসের প্রচলিত রীতি অনুযায়ী, বিভিন্ন আঞ্চলিক জোটের নেতাদের সম্মেলনে আমন্ত্রণ জানানো হয়। এরই ধারাবাহিকতায় বিমসটেকের বর্তমান চেয়ারম্যান হিসেবে প্রধানমন্ত্রী তারেক রহমানকে সম্মেলনের ‘আউটরিচ সেশন’-এ যোগ দেওয়ার আমন্ত্রণ জানিয়েছে ভারত।

গত ১৪ জুলাই ঢাকায় ভারতীয় হাইকমিশনের মাধ্যমে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ে একটি কূটনৈতিক পত্র পাঠিয়ে ব্রিকস সম্মেলনে অংশগ্রহণের এই আমন্ত্রণ জানানো হয়।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

দুই উপলক্ষে তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ

সর্বশেষ আপডেট ০৭:০৯:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬