ঢাকা ০৯:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ৩১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ঈদকে ঘিরে ৩৪ লাখ টাকার জাল নোটসহ চক্রের সদস্যরা গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৭:৪২:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬
  • / 6

আসন্ন কোরবানির ঈদকে সামনে রেখে পশুর হাট ও বাজারে জাল টাকা ছড়িয়ে দেওয়ার প্রস্তুতি নিচ্ছিল একটি চক্র। তবে গোয়েন্দা পুলিশের অভিযানে সেই পরিকল্পনা শেষ পর্যন্ত ভেস্তে যায়।

রাজধানীতে জাল টাকা তৈরি ও সরবরাহে জড়িত একটি চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। অভিযানে তাদের কাছ থেকে প্রায় ৩৪ লাখ টাকার জাল নোট উদ্ধার করা হয়, পাশাপাশি জাল টাকা তৈরির বিভিন্ন সরঞ্জামও জব্দ করা হয়েছে।

বৃহস্পতিবার (১৪ মে) ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে ডিবির অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম জানান, ঈদ-উল-আজহাকে কেন্দ্র করে এই চক্রটি দীর্ঘদিন ধরে প্রস্তুতি নিচ্ছিল। তিনটি মেশিন ব্যবহার করে তারা জাল টাকা ছাপাত, এমনকি এজন্য ছাপাখানার একজন কর্মীকেও যুক্ত করা হয়েছিল বলে জানা যায়।

ডিবির উত্তরা বিভাগের অভিযানে প্রথমে শরীয়তপুরের মো. মজিবুর রহমানকে সমবায় বাজার এলাকায় হাতেনাতে আটক করা হয়। তার কাছ থেকে ৪ লাখ টাকার জাল নোট এবং জাল বিক্রির ৪০ হাজার টাকা উদ্ধার করা হয়।

পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে গাজীপুর মহানগরের বাসন এলাকায় অভিযান চালিয়ে পটুয়াখালীর মো. দুলাল মৃধা ও নেত্রকোনার মো. মামুনকে গ্রেপ্তার করা হয়। সেখান থেকেই উদ্ধার করা হয় আরও ৩৪ লাখ টাকার জাল নোট।

অভিযানে একটি ল্যাপটপ, তিনটি কালার প্রিন্টার, সোনালী রঙের ফয়েল পেপার, নিরাপত্তা ট্যাগ, জলছাপযুক্ত কাগজ, আংশিক প্রিন্ট করা নোট, তরল গাম, কাটার ও জলছাপ তৈরির ডাইসসহ বিভিন্ন উপকরণ জব্দ করা হয়।

ডিবি কর্মকর্তারা জানান, চক্রটি ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জসহ বিভিন্ন এলাকায় দীর্ঘদিন ধরে জাল টাকা সরবরাহ করে আসছিল। ঈদের সময় পশুর হাট ও বাণিজ্যিক এলাকায় তা ছড়িয়ে দেওয়ার পরিকল্পনাও ছিল তাদের।

এ ঘটনায় উত্তরা পূর্ব থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। চক্রটির বিরুদ্ধে দেশের বিভিন্ন জেলায় একাধিক মামলার তথ্যও পাওয়া গেছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

ঈদকে ঘিরে ৩৪ লাখ টাকার জাল নোটসহ চক্রের সদস্যরা গ্রেপ্তার

সর্বশেষ আপডেট ০৭:৪২:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬