ঢাকা ১১:২৮ অপরাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬, ৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

শহীদ শরীফ ওসমান হাদি হত্যার প্রতিবেদন ৭ জুন

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৯:১৯:৩৪ অপরাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬
  • / 27

শহীদ শরীফ ওসমান হাদি

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদি হত্যা মামলার অধিকতর তদন্ত প্রতিবেদন জমা দিতে পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে আগামী ৭ জুন পর্যন্ত সময় দিয়েছেন আদালত।

রোববার মামলার পুনঃতদন্ত প্রতিবেদন দাখিলের দিন থাকলেও সিআইডি তা জমা দিতে পারেনি। পরে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম নতুন তারিখ নির্ধারণ করেন।

এর আগে গত ৬ জানুয়ারি মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক ফয়সাল আহমেদ ১৭ জনের বিরুদ্ধে অভিযোগপত্র জমা দেন। এতে প্রধান আসামি হিসেবে ফয়সাল করিম মাসুদ ওরফে রাহুল ওরফে দাউদের নাম উল্লেখ করা হয়।

তবে অভিযোগপত্রে অসন্তোষ জানিয়ে ১৫ জানুয়ারি নারাজি আবেদন করেন মামলার বাদী ও ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের। শুনানি শেষে আদালত মামলাটি পুনরায় তদন্তের নির্দেশ দিয়ে সিআইডিকে দায়িত্ব দেন।

গত বছরের ১২ ডিসেম্বর রাজধানীর পুরানা পল্টনে জুমার নামাজ শেষে হামলার শিকার হন শরিফ ওসমান হাদি। মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা চলন্ত রিকশায় থাকা অবস্থায় তাকে গুলি করে পালিয়ে যায়। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়।

পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরে নেওয়া হলেও ১৮ ডিসেম্বর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। পরে রাজধানীতে জানাজা শেষে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধির পাশে তাকে দাফন করা হয়।

এ মামলার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদকে ইতোমধ্যে কলকাতা পুলিশ গ্রেফতার করেছে। তাকে দেশে ফিরিয়ে আনার চেষ্টা চলছে বলে জানিয়েছে সরকার।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

শহীদ শরীফ ওসমান হাদি হত্যার প্রতিবেদন ৭ জুন

সর্বশেষ আপডেট ০৯:১৯:৩৪ অপরাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬