ঢাকা ০৩:০৪ পূর্বাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশে সব ধর্মের সমান মর্যাদা: তথ্যমন্ত্রী

নিউজ ডেস্ক
  • সর্বশেষ আপডেট ০৯:২০:১৮ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬
  • / 17

বাংলাদেশের সব ধর্মাবলম্বী নাগরিক সমান অধিকার ভোগ করেন বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেন, সংবিধানে ধর্মের ভিত্তিতে বৈষম্য বা বিভেদের কোনো সুযোগ নেই।

শুক্রবার রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে শ্রীশ্রী জগন্নাথদেবের উল্টো রথযাত্রা উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, সনাতন ধর্মাবলম্বীরা মুসলিম, বৌদ্ধ ও খ্রিস্টানদের মতোই সমান অধিকার ভোগ করেন। ধর্ম বা রাজনীতির নামে যারা বিভেদ সৃষ্টি করতে চায়, তারা দেশ ও সমাজের ক্ষতি করে।

তিনি আরও বলেন, নিজ নিজ ধর্ম পালন করার পাশাপাশি অন্য ধর্মের প্রতি শ্রদ্ধাশীল থাকলেই শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করা সম্ভব। একই সঙ্গে ধর্মীয় অনুভূতিকে রাজনৈতিক স্বার্থে ব্যবহারকারীদের বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আবদুস সালাম এবং বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি বাসুদেব ধরসহ বিভিন্ন ব্যক্তিত্ব উপস্থিত ছিলেন।]

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

বাংলাদেশে সব ধর্মের সমান মর্যাদা: তথ্যমন্ত্রী

সর্বশেষ আপডেট ০৯:২০:১৮ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬