আন্তর্জাতিক গণমাধ্যমে রাষ্ট্রপতির পদত্যাগ
- সর্বশেষ আপডেট ১০:২৪:০৩ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬
- / 11
রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনের পদত্যাগের খবর গুরুত্বের সঙ্গে প্রকাশ করেছে আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম। বিবিসি, রয়টার্স, দ্য নিউইয়র্ক টাইমস, সাউথ চায়না মর্নিং পোস্টসহ একাধিক সংবাদমাধ্যম এ ঘটনাকে বাংলাদেশের চলমান রাজনৈতিক পরিস্থিতির গুরুত্বপূর্ণ মোড় হিসেবে তুলে ধরেছে।
বিভিন্ন প্রতিবেদনে রাষ্ট্রপতির পদত্যাগের পাশাপাশি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার রাজনৈতিক সম্পর্ক এবং দেশের সাম্প্রতিক রাজনৈতিক প্রেক্ষাপটও উঠে এসেছে। সাউথ চায়না মর্নিং পোস্ট শেখ হাসিনার সম্ভাব্য প্রত্যাবর্তনের প্রসঙ্গ টেনে প্রতিবেদন প্রকাশ করেছে। বিবিসি সাহাবুদ্দিনকে শেখ হাসিনার ঘনিষ্ঠ মিত্র হিসেবে উল্লেখ করেছে। রয়টার্স পদত্যাগের খবরকে প্রাধান্য দিয়েছে, আর দ্য নিউইয়র্ক টাইমস রাজনৈতিক অনিশ্চয়তার দিকটি তুলে ধরেছে।
এ ছাড়া মালয়েশিয়ার দ্য স্টার, ভারতের নিউজ-১৮সহ আরও কয়েকটি আন্তর্জাতিক গণমাধ্যম রাষ্ট্রপতির পদত্যাগ এবং এর রাজনৈতিক তাৎপর্য নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে।

































