ঢাকা ০৬:১২ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

‎ইয়াবা বিক্রির দায়ে বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ কর্মী আটক

ববি প্রতিনিধি
  • সর্বশেষ আপডেট ০৯:৩১:২৯ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬
  • / 144

‎ইয়াবা বিক্রির দায়ে বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ কর্মী তাইজুল ইসলাম তাজসহ দুই যুবককে গ্রেফতার করেছে বরিশাল কোতোয়ালি মডেল থানা পুলিশ। গত মঙ্গলবার (২১ জুলাই) রাত ১১টায় বরিশাল মহানগরীর ২৪ নং ওয়ার্ডের মুক্তিযোদ্ধা সড়ক থেকে পুলিশ তাদের গ্রেফতার করে। এসময় তাদের থেকে ২০ পিস ইয়াবা জব্দ করেছে পুলিশ।
‎
‎
‎মামলার প্রধান আসামি মোঃ আরাফাত ইসলাম(২২) যিনি রূপাতলির সোবহান খান গলির বাসিন্দা। মামলার দ্বিতীয় আসামী আটক ছাত্রলীগ কর্মী তাইজুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তাইজুল নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সক্রিয় কর্মী ছিলেন।
‎
‎
‎মামলার নথিতে উল্লেখ করা হয়েছে, গত ২১ জুলাই রাত সাড়ে ১০টার দিকে নগরীর আমতলা মোড় এলাকায় ২৪নং ওয়ার্ড এলাকায় মাদকদ্রব্য উদ্ধার অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরে তাদের কাছ থেকে ২০ পিস ইয়াবা ট্যাবলেট ও একটি মোটরসাইকেল জব্দ করে থানা হেফাজতে নেয়া হয়।
‎
‎
‎পুলিশের দাবি, তারা ইয়াবা বিক্রির উদ্দেশ্যে নিজেদের হেফাজতে রেখেছিলেন। মাদকদ্রব্য উদ্ধার অভিযানের সময় গোপন সংবাদের ভিত্তিতে তাদেরকে তাড়া করে গ্রেফতার করা হয়। এসময় তাদের থেকে মোটরসাইকেলের ট্যাংকির ভিতরে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা নীল কালারের পলির মধ্য লুকানো ২০ পিচ ইয়াবা উদ্ধার করা হয়।
‎
‎
‎মাদকদ্রব্যসহ গ্রেফতার ও মামলার বিষয়ে জানার জন্য,  ছাত্রলীগ কর্মী তাইজুল ইসলাম তাজের মোবাইলে একাধিকবার কল করেও কোনো সাড়া পাওয়া যায়নি।
‎
‎
‎মামলার তদন্তকারী কর্মকর্তা কোতোয়ালি মডেল থানার এসআই (নিরস্ত্র) মো. ফিরোজ আলম বলেন, মাদকদ্রব্যসহ (ইয়াবা)  দু’জনকে গ্রেফতার করা হয়েছিলো ২১ জুলাই রাতে। পরেরদিন তাদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানান তিনি।

Tag :

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

‎ইয়াবা বিক্রির দায়ে বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ কর্মী আটক

সর্বশেষ আপডেট ০৯:৩১:২৯ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬