ঢাকা ০৫:৪৫ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৯:০২:২৬ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬
  • / 131

হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। (ফাইল ফটো)

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের পর সংবিধান অনুযায়ী দেশের ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। একই সঙ্গে স্পিকারের দায়িত্ব পালন করবেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।

শুক্রবার বিকেলে রাষ্ট্রপতির পদত্যাগপত্র গ্রহণের পর সংবাদ সম্মেলনে হাফিজ উদ্দিন আহমদ বলেন, স্পিকার হিসেবে শপথ নেওয়ার সময়ই প্রয়োজন হলে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালনের শপথও সম্পন্ন হয়েছে। একইভাবে স্পিকারের পদ শূন্য হলে দায়িত্ব পালনের শপথ ডেপুটি স্পিকারেরও রয়েছে।

তিনি জানান, রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন দীর্ঘদিনের শারীরিক জটিলতা ও অসুস্থতার কারণে পদত্যাগ করেছেন। পদত্যাগের মধ্য দিয়ে এ বিষয়ে চলমান ধোঁয়াশার অবসান হবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি বলেন, সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতির পদ কখনো শূন্য থাকে না। সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ করেই দায়িত্ব হস্তান্তর নিশ্চিত করা হয়েছে এবং এ নিয়ে কোনো ধরনের বিভ্রান্তির সুযোগ নেই।

সংবিধান অনুযায়ী, আগামী ৯০ দিনের মধ্যে জাতীয় সংসদ নতুন রাষ্ট্রপতি নির্বাচন করবে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার

সর্বশেষ আপডেট ০৯:০২:২৬ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬