ঢাকা ০৪:০২ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

দুর্নীতি-অর্থপাচারে চাপে অর্থনীতি: মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৪:১৭:৪২ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬
  • / 94

মির্জা ফখরুল ইসলাম আলমগীর

দীর্ঘদিনের দুর্নীতি, অর্থপাচার ও অর্থনৈতিক অনিয়মের কারণে দেশের অর্থনীতি চাপে রয়েছে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তবে জনগণের শক্তি ও সঠিক নীতিগত পদক্ষেপের মাধ্যমে বাংলাদেশ ঘুরে দাঁড়াবে বলেও আশাবাদ ব্যক্ত করেছেন তিনি।

শুক্রবার (২৪ জুলাই) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে ঢাকা ইনস্টিটিউট অব রিসার্চ অ্যান্ড অ্যানালিটিকস (ডেইরা) আয়োজিত ‘বেঙ্গল ডেল্টা কনফারেন্স ২০২৬’-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, বৈশ্বিক সংঘাত ও অর্থনৈতিক অস্থিরতার প্রভাব বাংলাদেশের ওপরও পড়েছে। ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনা এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধের মতো আন্তর্জাতিক সংকট উন্নয়নশীল দেশগুলোর জন্য নতুন চ্যালেঞ্জ তৈরি করেছে। এর সঙ্গে দীর্ঘদিনের দুর্নীতি ও অর্থপাচার দেশের অর্থনীতিকে আরও চাপের মুখে ফেলেছে।

তিনি বলেন, অর্থনীতি পুনর্গঠন, বিনিয়োগ বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি এবং ব্যাংক খাতকে কার্যকর করতে সরকার কাজ করছে। গ্রামীণ অর্থনীতিকে গতিশীল করা, শিল্পায়ন ও কৃষি খাতের উন্নয়নের পাশাপাশি সৃজনশীল অর্থনীতির বিকাশেও গুরুত্ব দেওয়া হচ্ছে।

মির্জা ফখরুল আরও বলেন, রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার মাধ্যমে সাংবিধানিক সংস্কারে ঐকমত্য গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। একই সঙ্গে টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী রাষ্ট্রীয় প্রতিষ্ঠান গড়ে তোলার ওপরও জোর দেন তিনি।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

দুর্নীতি-অর্থপাচারে চাপে অর্থনীতি: মির্জা ফখরুল

সর্বশেষ আপডেট ০৪:১৭:৪২ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬