ঢাকা ১১:২৭ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বান্দরবানে নৌকা ডুবে এক পর্যটক নিখোঁজ

বান্দরবান প্রতিনিধি
  • সর্বশেষ আপডেট ০৯:৫৯:৩১ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬
  • / 20

বান্দরবানে থানচিতে নৌকা ডূবে এক পর্যটক নিখোঁজ হওয়া খবর পাওয়া গেছে৷ তবে তার নাম পরিচয় এখনো পাওয়া যায়নি।

শুক্রবার (২৪ জুলাই) বিকাল পাঁচটায় তিন্দু রাজাপাথর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

স্থানীয় ও প্রশাসন জানায়, দুপুর দিকে ১৩ জনের একটি পর্যটক দল মোটর সাইকেল যোগে ডিম পাহাড় ২১ কিলোমিটার হয়ে তিন্দুতে পৌছান। সেখান থেকে লাংলোক ঝরনা উদ্যেশে রওনা দিলে রাজা পাথর এলাকায় নৌকা ডুবে যায়। এতে অনান্যরা প্রাণ বাঁচাতে পারলেও এক পর্যটক নিখোঁজ হয়ে যায়। পরে নিখোঁজ ব্যক্তিকে উদ্ধারে অভিযান চলমান রয়েছে বলে জানিয়েছে প্রশাসন।

থানচি গাইড সভাপতি জওয়াই প্রু বলেন, ১৩ জনের একটি পর্যটকের দল ২১ কিলোমিটার হয়ে তিন্দুতে প্রবেশ করে। পরে সেখান থেকে ঝর্ণার উদ্যেশে যাওয়ার সময় রাজা পাথর এলাকায় নৌকা ডুবে গিয়ে এক পর্যটক নিখোঁজ হয়ে যায়। অনান্যরা নিখোঁজ হওয়ার যুবককে উদ্ধার চালাচ্ছে।

থানচি নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল ফয়সাল সত্যতা নিশ্চিত করে বলেন, রাজা পাথর এলাকায় নৌকা ডুবে এক পর্যটক নিখোঁজ রয়েছে। তাকে উদ্ধারে জন্য অভিযান চলমান রয়েছে। তবে তাদের পরিচয় এখনো পাওয়া যায়নি।

তিনি বলেন, অনিবন্ধিত কোন পর্যটক যাতে পর্যটন কেন্দ্রে প্রবেশ করতে না পারে সেজন্য প্রশাসন থেকে শুরু করে গাইডদের নির্দেশনা দেয়া আছে। কিন্তু পর্যটকরা ফাঁকি দিয়ে ২১ কিলোমিটার থেকে প্রবেশ করে তিন্দু হয়ে বেড়াতে যায়। আর কোন দুর্ঘটনায় ঘটলে এর দায় প্রশাসনের উপর এসে পড়ে। আগামীবারে মাসিক মিটিং এটি উত্থাপন করা হবে। যাতে করে পর্যটকরা চুরি করে প্রবেশ করতে না পারে সেই পদক্ষেপ গ্রহন করা হবে।

Tag :

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

বান্দরবানে নৌকা ডুবে এক পর্যটক নিখোঁজ

সর্বশেষ আপডেট ০৯:৫৯:৩১ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬