ঢাকা ১০:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ভারপ্রাপ্ত স্পিকারের দায়িত্বে কায়সার কামাল

নিউজ ডেস্ক
  • সর্বশেষ আপডেট ০৯:২৫:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬
  • / 9

ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের পর স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করায় জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকারের দায়িত্ব নিয়েছেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।

শুক্রবার বিকেলে সংবাদ সম্মেলনে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ জানান, সংবিধান অনুযায়ী স্পিকার রাষ্ট্রপতির দায়িত্ব পালন করলে ডেপুটি স্পিকার সংসদের স্পিকারের দায়িত্ব পালন করেন। সেই বিধান অনুসারেই ব্যারিস্টার কায়সার কামাল এখন থেকে ভারপ্রাপ্ত স্পিকারের দায়িত্ব পালন করবেন।

তিনি আরও বলেন, রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন শারীরিক অসুস্থতার কারণেই পদত্যাগ করেছেন। পদত্যাগপত্রে তিনি নিজের স্বাস্থ্যগত জটিলতার বিষয়টি উল্লেখ করেছেন।

স্পিকার জানান, রাষ্ট্রপতির পদত্যাগের পর সাংবিধানিক ধারাবাহিকতা বজায় রেখেই দায়িত্ব হস্তান্তর সম্পন্ন হয়েছে এবং এ বিষয়ে কোনো সাংবিধানিক শূন্যতা তৈরি হয়নি।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

ভারপ্রাপ্ত স্পিকারের দায়িত্বে কায়সার কামাল

সর্বশেষ আপডেট ০৯:২৫:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬