ঢাকা ১২:৩৮ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

চীন ও মালয়েশিয়া সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ১০:১২:১৬ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬
  • / 17

মালয়েশিয়া ও চীনে রাষ্ট্রীয় সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরকালে দুই দেশের সঙ্গে বিভিন্ন ক্ষেত্রে মোট পাঁচটি চুক্তি ও ১৪টি সমঝোতা স্মারক সই হয়েছে।

মালয়েশিয়া ও চীনে রাষ্ট্রীয় সফর শেষে শুক্রবার (২৬ জুন) রাত পৌনে ৮টার দিকে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান। তাকে বহনকারী বিমানটি ওই সময় বিমানবন্দরে অবতরণ করে।

এর আগে বাংলাদেশ সময় বিকেল ৩টায় চীনের বেইজিং থেকে চায়না সাউদার্ন এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকার উদ্দেশে রওনা হন প্রধানমন্ত্রী। তার সঙ্গে ছিলেন স্ত্রী ডা. জোবাইদা রহমান এবং সফরসঙ্গীরা।

প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে বিমানবন্দরে উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন সমবায়মন্ত্রীসহ বিএনপির সিনিয়র নেতা, মন্ত্রী এবং সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা। তবে প্রধানমন্ত্রীর দেশে ফেরা উপলক্ষে কোনো শোভাযাত্রা বা শক্তি প্রদর্শন না করার নির্দেশনা দেওয়া হয়েছিল।

চীন সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং ও প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের সঙ্গে বৈঠক করেন। বৈঠক শেষে বাংলাদেশ ও চীনের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা জোরদারে দুটি চুক্তি এবং ১৩টি সমঝোতা স্মারক সই হয়।

এর আগে মালয়েশিয়া সফরেও বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে তিনটি চুক্তি এবং একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

চীন ও মালয়েশিয়া সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী

সর্বশেষ আপডেট ১০:১২:১৬ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬