ঢাকা ০২:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

১৪ ঘণ্টার ভ্রমণ শেষে ম্যাকাইয়ে বাংলাদেশ দল

ক্রীড়া ডেস্ক
  • সর্বশেষ আপডেট ০৭:৩২:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬
  • / 48

১৪ ঘণ্টার ভ্রমণ শেষে ম্যাকাইয়ে বাংলাদেশ দল

অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে ইতিহাস গড়ার পথে বাংলাদেশ দল। ডারউইনে প্রথম টেস্ট জিতে ১-০ ব্যবধানে এগিয়ে থাকা বাংলাদেশ এখন সিরিজ নির্ধারণী ম্যাচ খেলতে ম্যাকাইয়ে পৌঁছেছে। তবে ডারউইন থেকে ম্যাকাইয়ের যাত্রাপথে বেশ ভোগান্তি পোহাতে হয়েছে ক্রিকেটারদের।

ফ্লাইট বিলম্বের কারণে প্রায় ছয় ঘণ্টার আকাশপথের যাত্রা শেষ করতে বাংলাদেশ দলের সময় লেগেছে সাড়ে ১৪ ঘণ্টা। দীর্ঘ ও ক্লান্তিকর ভ্রমণ হলেও দলের ক্রিকেটাররা সবাই ভালো আছেন বলে জানিয়েছেন বিসিবির প্রধান নির্বাচক হাবিবুল বাশার সুমন।

ডারউইন থেকে ম্যাকাইয়ের আকাশপথের দূরত্ব প্রায় ২ হাজার ২০০ কিলোমিটার। স্থানীয় সময় ভোর সাড়ে ৫টার দিকে ডারউইনের টিম হোটেল থেকে বিমানবন্দরের উদ্দেশে রওনা হয় বাংলাদেশ দল। সকাল ৭টায় ম্যাকাইয়ের উদ্দেশে বিমানে ওঠেন শান্ত, মুশফিক, মিরাজ, হাসানসহ দলের অন্য সদস্যরা।

তবে নির্ধারিত সময়ের তুলনায় অনেক দেরিতে ম্যাকাইয়ে পৌঁছায় বিমান। স্থানীয় সময় সন্ধ্যা ৭টার দিকে বিমানবন্দরে নামার পর আনুষ্ঠানিকতা শেষ করে হোটেলে যেতে আরও প্রায় এক ঘণ্টা সময় লাগে। ফলে হোটেলে পৌঁছাতে রাত ৮টা বেজে যায়।

দীর্ঘ ভ্রমণের বিষয়ে হাবিবুল বাশার সুমন বলেন, “ভ্রমণটা অনেক দীর্ঘ ছিল। সাড়ে ৫টার সময় হোটেল থেকে বের হয়েছি। ৭টায় ফ্লাইট ছিল। ম্যাকাইয়ের হোটেলে পৌঁছাতে রাত ৮টা বেজেছে। লম্বা ভ্রমণ। কিন্তু সবাই ভালো আছি। কোনো অভিযোগ নেই। আলহামদুলিল্লাহ।”

ডারউইনে ২৩ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলতে নেমেই জয় পেয়েছে বাংলাদেশ। এবার সেই সাফল্যের ধারাবাহিকতা ধরে রাখার পালা ম্যাকাইয়ে। আগামী ২২ আগস্ট শুরু হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট।

বাংলাদেশ-অস্ট্রেলিয়া ম্যাচ দিয়েই ম্যাকাইয়ের গ্রেট ব্যারিয়ার রিফ অ্যারেনায় টেস্ট অভিষেক হতে যাচ্ছে। এরই মধ্যে ম্যাচের প্রথম দুই দিনের সব টিকিট বিক্রি হয়ে গেছে। এর আগে এই মাঠে তিনটি ওয়ানডে অনুষ্ঠিত হয়েছে।

ম্যাকাই টেস্টে বাংলাদেশ হার এড়াতে পারলেই অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথমবারের মতো টেস্ট সিরিজ জয়ের ইতিহাস গড়বে। তাই দীর্ঘ ভ্রমণের ক্লান্তি কাটিয়ে দ্রুত মাঠের প্রস্তুতিতে ফিরতে চাইবে নাজমুল হোসেন শান্তর দল।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

১৪ ঘণ্টার ভ্রমণ শেষে ম্যাকাইয়ে বাংলাদেশ দল

সর্বশেষ আপডেট ০৭:৩২:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬