ঢাকা ০৬:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
রাষ্ট্রপতি নির্বচন

প্রার্থিতা প্রত্যাহার করেননি কেউ, ভোট ২০ আগস্ট

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৫:৫০:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬
  • / 12

ইসি সচিব

দীর্ঘ ৩৫ বছর পর প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ রাষ্ট্রপতি নির্বাচন হতে যাচ্ছে। নির্ধারিত সময়ের মধ্যে দুই প্রার্থীর কেউই মনোনয়নপত্র প্রত্যাহার না করায় আগামী ২০ আগস্ট জাতীয় সংসদ ভবনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার (১৮ আগস্ট) প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিনে কোনো প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেননি বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সচিব আখতার আহমেদ।

রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের তিনি জানান, আগামী ২০ আগস্ট দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জাতীয় সংসদ ভবনে বিরতিহীনভাবে ভোটগ্রহণ হবে। নির্বাচন পরিচালনার জন্য ইতোমধ্যে ২০ জন নির্বাচনী কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়েছে এবং ইসির সব প্রস্তুতিও সম্পন্ন হয়েছে।

ইসি সচিব জানান, রাষ্ট্রপতি নির্বাচনে সাদা কাগজে কালো ছাপার বিশেষ নকশার ব্যালট পেপার ব্যবহার করা হবে। ভোটগ্রহণ শেষে জাতীয় সংসদ ভবনেই ব্যালট গণনা করে প্রাথমিক ফলাফল প্রকাশ করা হবে।

তিনি বলেন, এবার রাষ্ট্রপতি নির্বাচনে মোট ৩৪৯ জন সংসদ সদস্য ভোট দেবেন। আদালতের নির্দেশে নির্বাচিত প্রার্থীর প্রার্থিতা বাতিল হওয়ায় চট্টগ্রাম-৪ আসন বর্তমানে শূন্য রয়েছে।

রাষ্ট্রপতি পদে এবার প্রতিদ্বন্দ্বিতা করছেন বিএনপি ও সমমনা দলগুলোর মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং ১১ দলীয় জোটের প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদ। নির্ধারিত সময়ের মধ্যে দুজনের কেউই প্রার্থিতা প্রত্যাহার করেননি।

এর আগে ২৪ জুলাই অসুস্থতার কারণ দেখিয়ে ২২তম রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেন। এরপর রাষ্ট্রপতি পদ শূন্য হওয়ায় ৬ আগস্ট নির্বাচনের তফসিল ঘোষণা করে ইসি।

১৯৯১ সালের পর এবারই প্রথম রাষ্ট্রপতি নির্বাচনে একাধিক প্রার্থী থাকায় ভোটগ্রহণ হতে যাচ্ছে। ফলে দীর্ঘ তিন দশকের বেশি সময় পর সংসদ সদস্যদের সরাসরি ভোটে রাষ্ট্রপতি নির্বাচনের এই প্রক্রিয়া ঘিরে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে।

ভোট শেষে বৈধ ও অবৈধ ব্যালট গণনা করা হবে। এরপর জাতীয় সংসদ কক্ষেই দায়িত্বপ্রাপ্ত নির্বাচনী কর্মকর্তা আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত ফলাফল ঘোষণা করবেন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

রাষ্ট্রপতি নির্বচন

প্রার্থিতা প্রত্যাহার করেননি কেউ, ভোট ২০ আগস্ট

সর্বশেষ আপডেট ০৫:৫০:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬