ঢাকা ০৫:১৫ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৩ মৃত্যু, হাসপাতালে ৭৫৩

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৬:১৪:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬
  • / 85

ডেঙ্গু

দেশে ডেঙ্গুর প্রকোপ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৭৫৩ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

মঙ্গলবার (১৮ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে প্রকাশিত ডেঙ্গুবিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া তিনজনই পুরুষ। তাদের মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশন, ময়মনসিংহ ও খুলনায় একজন করে রয়েছেন।

এ নিয়ে চলতি বছরের জানুয়ারি থেকে দেশে ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭৪ জনে। নিহতদের মধ্যে ৪৩ জন নারী এবং ৩১ জন পুরুষ।

নতুন আক্রান্তদের মধ্যে সবচেয়ে বেশি রোগী ভর্তি হয়েছেন ঢাকা বিভাগে। গত ২৪ ঘণ্টায় এ বিভাগে ৪১৭ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

এ ছাড়া চট্টগ্রাম বিভাগে ৮২ জন, ময়মনসিংহে ৬৫, রংপুরে ৭, খুলনায় ৯৭, রাজশাহীতে ৫৫, বরিশালে ৮০ এবং সিলেটে দুজন হাসপাতালে ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, বর্ষা মৌসুমে ডেঙ্গুর সংক্রমণ বাড়তে থাকায় রোগীর চাপও ক্রমশ বাড়ছে। ফলে মশার প্রজননস্থল ধ্বংসের পাশাপাশি ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়ানোর ওপর গুরুত্ব দিচ্ছেন সংশ্লিষ্টরা।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৩ মৃত্যু, হাসপাতালে ৭৫৩

সর্বশেষ আপডেট ০৬:১৪:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬