ঢাকা ০৩:২৫ পূর্বাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

ডেঙ্গুতে প্রাণ গেলো আরও ২ জনের, হাসপাতালে ভর্তি ১৫৭

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৬:৫৪:১৩ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬
  • / 210

ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মোট ১২ জন মারা গেছে। শুধু জুন মাসের প্রথম ২৩ দিনে মৃত্যু হয়েছে ৭ জনের।

এদিকে বুধবার সকাল ৮টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে ১৫৭ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে বরিশালের হাসপাতালে ভর্তি হয়েছেন ৫৬ জন।

বুধবার (২৪ জুন) স্বাস্থ্য অধিদফতরের ডেঙ্গু বিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।

বিজ্ঞপ্তি থেকে জানা যায়, হাসপাতালে নতুন ভর্তি হওয়া রোগীদের মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকার ২৮ জন এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় ২৯ জন চিকিৎসা নিচ্ছেন।

এছাড়া ঢাকা বিভাগের অন্যান্য জেলায় ১১ জন, বরিশালে ৫৬ জন, চট্টগ্রামে ১৬ জন, খুলনায় ১০ জন, ময়মনসিংহে ৩ জন এবং রাজশাহী বিভাগে ৪ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

একই সময়ে চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১১৯ জন ডেঙ্গু রোগী।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

ডেঙ্গুতে প্রাণ গেলো আরও ২ জনের, হাসপাতালে ভর্তি ১৫৭

সর্বশেষ আপডেট ০৬:৫৪:১৩ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬