ঢাকা ০১:৫২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

ডেঙ্গু আক্রান্ত ৭ হাজার ছাড়াল, মৃত্যু ১৯

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৬:২৪:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬
  • / 138

চলতি বছরে দেশে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭ হাজার ৩০৬ জনে। গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৯৬ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

মঙ্গলবার (৭ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি রোগী শনাক্ত হয়েছে বরিশাল বিভাগে ৬৬ জন। এছাড়া ঢাকা বিভাগে ৫২ জন, চট্টগ্রাম বিভাগে ৪১ জন, খুলনা বিভাগে ২১ জন, ময়মনসিংহে ৮ জন, রাজশাহীতে ৬ জন এবং সিলেটে ২ জন নতুন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ সময়ে রংপুর বিভাগে কোনো নতুন রোগী পাওয়া যায়নি।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৭ জুলাই পর্যন্ত বরিশাল বিভাগে সর্বোচ্চ ১ হাজার ৯৩১ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। ঢাকা বিভাগে (মহানগরসহ) আক্রান্ত হয়েছেন ২ হাজার ৫৭০ জন এবং চট্টগ্রাম বিভাগে ১ হাজার ৩১৮ জন।

এ ছাড়া খুলনা বিভাগে ৯০৫ জন, রাজশাহীতে ২৫৮ জন, ময়মনসিংহে ২২৪ জন, সিলেটে ৬৮ জন এবং রংপুরে ৩২ জন আক্রান্ত হয়েছেন।

চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে ১৯ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ঢাকা বিভাগে ৮ জন, ময়মনসিংহে ৫ জন, চট্টগ্রামে ৩ জন এবং বরিশাল, খুলনা ও রাজশাহীতে একজন করে মারা গেছেন।

গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতাল থেকে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন ১৩৯ জন। এ নিয়ে চলতি বছরে মোট ৬ হাজার ৬৭৬ জন ডেঙ্গু রোগী সুস্থ হয়েছেন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ৬১১ জন রোগী চিকিৎসাধীন আছেন, যার মধ্যে ঢাকা মহানগরে রয়েছেন ১৪১ জন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

ডেঙ্গু আক্রান্ত ৭ হাজার ছাড়াল, মৃত্যু ১৯

সর্বশেষ আপডেট ০৬:২৪:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬