শিরোনাম
পিএসসি চেয়ারম্যান মোবাশ্বের মোনেমের পদত্যাগ
নিজস্ব প্রতিবেদক
- সর্বশেষ আপডেট ০৭:৫৩:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬
- / 109
সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করেছেন অধ্যাপক মোবাশ্বের মোনেম।
মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুরের পর তিনি পদত্যাগপত্র জমা দেন। পিএসসির জনসংযোগ কর্মকর্তা এস. এম. মতিউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, মঙ্গলবার দুপুরে পিএসসি চেয়ারম্যান তার পদত্যাগপত্র জমা দিয়েছেন।
এর আগে ২০২৪ সালের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর ৮ অক্টোবর পিএসসির তৎকালীন চেয়ারম্যান মো. সোহরাব হোসাইনসহ কমিশনের অন্যান্য সদস্য পদত্যাগ করেন। পরদিন ৯ অক্টোবর ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক মোবাশ্বের মোনেমকে পিএসসির চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়।
দায়িত্ব গ্রহণের প্রায় দুই বছর পর চেয়ারম্যানের পদ থেকে সরে দাঁড়ালেন অধ্যাপক মোবাশ্বের মোনেম।






























