শিরোনাম
পদত্যাগ করছেন পিএসসি চেয়ারম্যান মোবাশ্বের মোনেম
নিজস্ব প্রতিবেদক
- সর্বশেষ আপডেট ০২:০৪:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬
- / 124
সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যান অধ্যাপক মোবাশ্বের মোনেম পদত্যাগ করতে যাচ্ছেন। মঙ্গলবার (১৮ আগস্ট) তিনি পদত্যাগপত্র জমা দিতে পারেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
পদত্যাগের বিষয়ে জানতে চাইলে অধ্যাপক মোবাশ্বের মোনেম বিষয়টি সরাসরি অস্বীকার করেননি। তিনি বলেন, ‘হলে জানবেন।’
২০২৪ সালের গণঅভ্যুত্থানের পর অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার সময় তৎকালীন পিএসসি চেয়ারম্যান মো. সোহরাব হোসাইনসহ কমিশনের ১২ সদস্য পদত্যাগ করেন। এরপর একই বছরের অক্টোবরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের অধ্যাপক মোবাশ্বের মোনেমকে পিএসসির চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়।
তার নেতৃত্বে পিএসসির বিভিন্ন কার্যক্রম পরিচালিত হয়ে আসছিল। এখন তার পদত্যাগের খবরে কমিশনের নেতৃত্বে নতুন করে পরিবর্তনের সম্ভাবনা তৈরি হয়েছে।





























