ঢাকা ০৯:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
৯ দফা দাবিতে স্মারকলিপি

জবি প্রক্টরের পদত্যাগ চায় জকসু

আফিয়া আবিদা, জগন্নাথ বিশ্ববিদ্যালয়
  • সর্বশেষ আপডেট ০৪:৪৮:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬
  • / 32

জবি প্রক্টরের পদত্যাগ চায় জকসু

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনার প্রতিবাদে প্রক্টরের পদত্যাগ, হামলাকারীদের বিচার এবং শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতসহ ৯ দফা দাবিতে উপাচার্যের কাছে স্মারকলিপি দিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু)।

বৃহস্পতিবার (৬ আগস্ট) সকাল সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কার্যালয়ে এ স্মারকলিপি জমা দেন জকসুর নেতারা।

স্মারকলিপিতে জকসু দাবি জানায়, হামলার ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে প্রক্টরকে পদত্যাগ করতে হবে এবং তার ভূমিকা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। একই সঙ্গে হামলায় জড়িত শিক্ষার্থী ও বহিরাগতদের শনাক্ত করে আইনের আওতায় আনা এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হলে স্থায়ী বহিষ্কারের দাবি জানানো হয়।

এ ছাড়া ক্যাম্পাস, হাসপাতাল ও ক্যাম্পাসের বাইরে সংঘটিত হামলার ঘটনায় জড়িত বহিরাগতদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে মামলা দায়ের, ক্যাম্পাসে বহিরাগত প্রবেশ নিয়ন্ত্রণে স্থায়ী নিরাপত্তা নীতিমালা প্রণয়ন, সম্পূর্ণ সিসিটিভি ফুটেজ প্রকাশ এবং বিচার বিভাগীয় তদন্তের দাবিও জানানো হয়েছে।

জকসু আরও দাবি করেছে, হামলায় আহত শিক্ষার্থীদের চিকিৎসার সব ব্যয় বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বহন করতে হবে, তাদের একাডেমিক সহায়তা নিশ্চিত করতে হবে এবং শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে হবে। পাশাপাশি অছাত্রদের প্রভাবমুক্ত ক্যাম্পাস গড়ে তোলারও আহ্বান জানানো হয়।

স্মারকলিপি জমা দেওয়ার পর আয়োজিত সংবাদ সম্মেলনে জকসুর ভিপি রিয়াজুল ইসলাম বলেন, হামলায় ৭০ জনের বেশি শিক্ষার্থী আহত হয়েছেন। হামলার সঙ্গে জড়িতদের সিসিটিভি ফুটেজের মাধ্যমে শনাক্ত করে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া এবং ভবিষ্যতে এমন ঘটনা ঠেকাতে ক্যাম্পাসে একটি কার্যকর কোড অব কন্ডাক্ট প্রণয়নের দাবি জানান তিনি।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্দিন বলেন, প্রক্টরের পদত্যাগের দাবিসহ জকসুর উত্থাপিত বিষয়গুলো পর্যালোচনা করা হবে। দায়িত্ব পালনে কোনো গাফিলতি ছিল কি না, তা যাচাই-বাছাই করে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হবে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

৯ দফা দাবিতে স্মারকলিপি

জবি প্রক্টরের পদত্যাগ চায় জকসু

সর্বশেষ আপডেট ০৪:৪৮:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬