ঢাকা ০৫:০৬ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

অপ্রতিমের দাফন সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক, কুমিল্লা
  • সর্বশেষ আপডেট ০১:২৫:১৮ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
  • / 44

অপ্রতিমের দাফন সম্পন্ন

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্র ছেলে ইশায়াত শাহরিয়ার অপ্রতিমের দাফন সম্পন্ন হয়েছে।

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে দ্বিতীয় জানাজা শেষে কোটবাড়ি বাগমারা কবরস্থানে তাকে দাফন করা হয়। এর আগে সকাল ১০টার দিকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে অপ্রতিমের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়।

দাফন শেষে অপ্রতিমের বাবা কে এম ফিরোজ শাহরিয়ার দ্রুত বিচার নিশ্চিত করার দাবি জানান। তিনি বলেন, ‘দ্রুত বিচার যাতে হয়, বর্তমান প্রশাসনের কাছে এটাই আমার চাওয়া। আমার ছেলের বয়স মাত্র ১৩ বছর। সে এই বয়সে কোনো অপরাধ তো করবেই না, প্রেমঘটিত কোনো কারণও থাকার কথা নয়। সিসিটিভি ফুটেজ দেখেই বোঝা যাচ্ছে, সে আনন্দের সঙ্গেই তাদের সঙ্গে যাচ্ছিল।’

অপ্রতিম কুমিল্লার বর্ডারগার্ড পাবলিক স্কুল অ্যান্ড কলেজের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল। তার বাবা কে এম ফিরোজ শাহরিয়ার ব্যবসায়ী। আর মা ড. নাহিদা বেগম কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

অপ্রতিমের দাফন সম্পন্ন

সর্বশেষ আপডেট ০১:২৫:১৮ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬