ঢাকা ০৪:৫৯ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

অপ্রতিম হত্যার বিচার দাবিতে কুমিল্লায় মহাসড়ক অবরোধ

নিজস্ব প্রতিবেদক, কুমিল্লা
  • সর্বশেষ আপডেট ১২:৫৭:০২ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
  • / 162

অপ্রতিম হত্যার বিচার দাবিতে কুমিল্লায় মহাসড়ক অবরোধ

ইশায়াত শাহরিয়ার অপ্রতিম হত্যার দ্রুত বিচার ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীরা। রোববার সকাল সাড়ে ১১টার দিকে কোটবাড়ি বিশ্বরোড এলাকায় অবস্থান নিয়ে মহাসড়ক অবরোধ করেন তারা। এতে মহাসড়কের উভয় পাশে প্রায় ১০ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়।

শিক্ষার্থীরা জানান, অপ্রতিম হত্যাকাণ্ডের বিষয়ে পুলিশ সুপারের প্রেস ব্রিফিং না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন চলবে। অবরোধের সময় হত্যাকাণ্ডের দ্রুত বিচার ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিভিন্ন স্লোগান দেন তারা।

এ সময় শিক্ষার্থীদের ‘কুমিল্লায় মানুষ মরে, পুলিশ গিয়ে মেডেল ধরে’, ‘খুনির কোনো ছাড় নাই, ফাঁসি ছাড়া নিস্তার নাই’, ‘আজকে অপ্রতিম, কালকে কার পালা’ এবং ‘বুকের রক্ত ভেসে গেল, প্রশাসন চুপ কেন’; এসব স্লোগান দিতে শোনা যায়।

পুলিশের পুরস্কার পাওয়ার প্রসঙ্গ তুলে শিক্ষার্থীরা বলেন, একদিকে কুমিল্লায় হত্যাকাণ্ড ঘটছে, অন্যদিকে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সাফল্যের জন্য পুলিশ পুরস্কার পাচ্ছে। এ নিয়ে প্রশ্ন রয়েছে তাদের।

ইংরেজি বিভাগের শিক্ষার্থী সাদিকুর রহমান বলেন, ‘আমরা শুধু অপ্রতিমের জন্য এখানে আসিনি। এই চিত্র সারা বাংলাদেশের। কুমিল্লাতেও প্রতিনিয়ত এমন ঘটনা ঘটছে। এরপরও পুলিশ সুপার অ্যাওয়ার্ড পান। আমরা অপ্রতিমের হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।’

পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আরাফ ভূইয়া বলেন, ‘এটা সম্পূর্ণই পুলিশ প্রশাসনের ব্যর্থতা। পুলিশ বলে, ক্লু পেয়েছি। কিন্তু কী ক্লু পেয়েছে, সেটা আমরা জানি না। এই ব্যর্থতার দায় তারা যতক্ষণ না নেবে, ততক্ষণ আমরা রাস্তায় থাকব।’

কুমিল্লার ময়নামতি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুল হক বলেন, শিক্ষার্থীরা কিছুক্ষণ আগে মহাসড়ক অবরোধ করেছেন। তাদের সঙ্গে কথা বলতে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হচ্ছে।

এর আগে রোববার সকাল ১০টায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে অপ্রতিমের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। পরে সকাল ১১টায় কুমিল্লার গন্ধমতিতে দ্বিতীয় জানাজা শেষে সেখানেই তাকে দাফন করা হয়।

উল্লেখ্য, শুক্রবার দুপুরের পর বাসা থেকে আইফোন নিয়ে বের হওয়ার পর নিখোঁজ হন অপ্রতিম। শনিবার দুপুরে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের দক্ষিণ গেটের পাশে বিনোদন পার্ক ‘ম্যাজিক প্যারাডাইস’সংলগ্ন দক্ষিণ সানন্দা এলাকার জঙ্গল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

অপ্রতিম হত্যার বিচার দাবিতে কুমিল্লায় মহাসড়ক অবরোধ

সর্বশেষ আপডেট ১২:৫৭:০২ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬