ঢাকা ১১:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সাউন্ডবক্সকে বোমা ভেবে আতঙ্ক, উদ্ধারের পর বাজল বঙ্গবন্ধুর ভাষণ

নিজস্ব প্রতিবেদক, মেহেরপুর
  • সর্বশেষ আপডেট ০২:২১:৪০ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬
  • / 135

সাউন্ডবক্সকে বোমা ভেবে আতঙ্ক, উদ্ধারের পর বাজল বঙ্গবন্ধুর ভাষণ

মেহেরপুর শহরের বিভিন্ন স্থানে বৈদ্যুতিক খুঁটির তারে ঝুলিয়ে রাখা বোমাসদৃশ বস্তু ঘিরে শনিবার সকালে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তিনটি বস্তু উদ্ধার করে জানায়, সেগুলো আসলে সাউন্ডবক্স। তবে এসব বক্সে ব্যাটারি ও তারের সংযোগ থাকায় প্রথমে স্থানীয়দের মধ্যে আতঙ্ক তৈরি হয়।

শনিবার (১৫ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের সামনে বৈদ্যুতিক খুঁটির তারে একটি বক্সসদৃশ বস্তু দেখতে পান স্থানীয়রা। দেখতে বোমার মতো হওয়ায় বিষয়টি দ্রুত ছড়িয়ে পড়ে। একপর্যায়ে ঘটনাস্থলে উৎসুক মানুষের ভিড় জমে যায়।

খবর পেয়ে সদর থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে বক্সটি নামিয়ে নেয়। পরে নিরাপত্তার স্বার্থে সেটি পানিভর্তি একটি বালতিতে রাখা হয় এবং ব্যাটারির সঙ্গে যুক্ত তার বিচ্ছিন্ন করা হয়। এরপর বক্সটি খুলে ভেতরে সাউন্ডবক্সের মতো একটি যন্ত্র পাওয়া যায়।

এর কিছুক্ষণ পর শহরের কোর্টমোড় ও ড. শহীদ সামসুজ্জোহা পার্কের সামনের বৈদ্যুতিক খুঁটিতে একই ধরনের আরও দুটি বক্স ঝুলতে থাকার খবর পায় পুলিশ। কোর্টমোড়ের বক্সটিও উদ্ধার করে আইনশৃঙ্খলা বাহিনী।

স্থানীয় পথচারীরা জানান, সকাল সোয়া ৯টার দিকে ড. শহীদ সামসুজ্জোহা পার্কের সামনে ঝোলানো একটি বক্স থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষণ শোনা যায়। বিষয়টি জানাজানি হলে পুলিশ দ্রুত সেখানে গিয়ে বক্সটি নামিয়ে নেয়।

পুলিশ তিনটি বক্সই উদ্ধার করে থানায় নিয়ে গেছে। শহরের বিভিন্ন স্থানে কে বা কারা এসব বক্স স্থাপন করেছে এবং এর উদ্দেশ্য কী ছিল, তা খতিয়ে দেখা হচ্ছে।

মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবীর বলেন, এসব বক্স বোমা নয়। আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। উদ্ধার করা বস্তুগুলো থানায় নেওয়া হয়েছে। কে বা কারা এগুলো বিভিন্ন স্থানে রেখেছে, তা তদন্ত করে দেখা হচ্ছে। ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

সাউন্ডবক্সকে বোমা ভেবে আতঙ্ক, উদ্ধারের পর বাজল বঙ্গবন্ধুর ভাষণ

সর্বশেষ আপডেট ০২:২১:৪০ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬